ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পিএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এআই ক্যামেরা। ছবি: কাল্পনিক

রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শৃঙ্খলা ফেরাতে বসছে এআই ক্যামেরা।

এর ফলে ব্যস্ততম এই সড়কে আইন অমান্যকারী যানবাহন চালকরা এআই নির্ভর স্বয়ংক্রিয় মামলার আওতায় আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ৫৫ কিলোমিটার রাস্তায় মুন্সীগঞ্জ জেলায় রয়েছে ৩৫ কিলোমিটার। এ সড়কে অধিকাংশ দুর্ঘটনার প্রধান কারণ বেপরোয়া গতি এবং ওভারটেকিং।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের ২৫ অক্টোবর পর্যন্ত প্রায় ৫৮৯টি সড়ক দুর্ঘটনায় ১৫২ জন নিহত এবং ৯৫০ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অধিকাংশ দুর্ঘটনার প্রধান কারণ বেপরোয়া গতি, ঝুকিপূর্ণ ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্য করা।

সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম মুন্সীগঞ্জে উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আনার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বর্তমানে জাতীয় মহাসড়ক এআই ক্যামেরায় পর্যবেক্ষণের আওতায় এসেছে। পর্যায়ক্রমে জেলা ও আঞ্চলিক হাইওয়ে সড়ক এআই ক্যামেরার নিযন্ত্রণে এনে সার্বক্ষণিক নজরদারীর মধ্যে আনা হবে এবং সড়ক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অধিকাংশ দুঘটনার কারণ বেপরোয়া গতি। এক্সপ্রেসওয়ের সম্পূর্ণ এলাকা এআই ক্যামেরার নিয়ন্ত্রণে এনে দ্রুতগতি, ওভারটেকিং এবং সড়ক আইন অমান্যকারীদের এআই নির্ভর স্বয়ংক্রিয় মামলার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এআই ক্যামেরার নিয়ন্ত্রণে এলে ওভারস্পিডে গাড়ি চালানো এবং ওভারটেকিং বন্ধ হবে। যানবাহন চালক সচেতন হবে এবং সড়ক আইন মেনে গাড়ি চালাবে । এতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আসবে।

মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনারোধে সড়কের বিভিন্নস্থানে যানবাহনের গতিসীমা, সাইন মার্কিং করা আছে এবং সড়কের বিভিন্নস্থানে সিসি ক্যামেরা রয়েছে।

তবে বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, আকস্মিক ইউটার্ণ, চালকের অসতর্কতা, সড়ক আইন না মানা, ঘন কুয়াশার কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে 
বৃহস্পতিবার  (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে 
কালিয়াকৈরে ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা
গাজীপুরের কালিয়াকৈরে মাংসের বাজারে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কালিয়াকৈরে ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা
আজও অবরোধ চলছে সাজেকে
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টানা অষ্টম দিনের মতো অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
আজও অবরোধ চলছে সাজেকে
দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, সামনে এলো ‘চাঁদা’ দাবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে হত্যার শিকার হয়েছেন মো. নেজাম উদ্দিন (৪৫) নামের এক কৃষক। বন্য হাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় ধানখেত পাহারা দিতে গিয়ে তিনি এই হত্যাকাণ্ডের শিকার হন।
দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, সামনে এলো ‘চাঁদা’ দাবি
ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর ভাসমান মরদেহ
ঢাকার ধামরাইয়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী নামে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর ভাসমান মরদেহ
আরও পড়ুন
ঢাকার আরও যেসব মোড়ে বসছে এআই ক্যামেরা
অপরাধ দমনে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি
এবার ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
এআই ক্যামেরার ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ: ডিএমপির সতর্কবার্তা