ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে মাংসের বাজারে অভিযান চালিয়ে ছয় মাংস ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সফিপুর মাংসের বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ সময় পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় ছাড়পত্র দেখাতে না পারা এবং সরকারি বিধিবিধান অমান্য করার অভিযোগে ওই ব্যবসায়ীদের জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ওই বাজারের কয়েকজন মাংস ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সরকারি বিধিবিধান উপেক্ষা করে ভোররাতে গরু, ছাগলসহ বিভিন্ন পশু জবাই করে মাংস বিক্রি করে আসছিলেন। নিয়ম অনুযায়ী, পশু জবাইয়ের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পশুর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সেটি রোগমুক্ত কিনা, তা নিশ্চিত করার বিধান রয়েছে।

অভিযান চলাকালে ছয় ব্যবসায়ী জবাই করা পশুর স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় ছাড়পত্র দেখাতে পারেননি। এ কারণে ভ্রাম্যমাণ আদালত তাদের মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও ওই বাজারে অভিযান চালানো হয়েছিল। সে সময় শিয়ালের মাংস বিক্রির অভিযোগে এক দোকানিকে জরিমানার পাশাপাশি সাজা দেওয়া হয়।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দিদারুল আহসান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মামুনুর রহমান বিপ্লবসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা জানান, মাংসের বাজারে অভিযান চালিয়ে পশুর স্বাস্থ্য পরীক্ষার ছাড়পত্র না পাওয়ায় ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার সোল তৈরির একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
জেলায় বছরে প্রায় ৯ লাখ টন সবজি উৎপন্ন হয়। এই হিসেবে সবজি থেকে প্রতিবছর আনুমানিক আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।  
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও স্বাভাবিক নারায়ণগঞ্জ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব নেই নারায়ণগঞ্জে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে আগের মতোই চলছে দূরপাল্লার বাস। কাজের উদ্দেশ্যে প্রতিদিনের মতো সকালে বাসা থেকে বের হয়েছেন মানুষ। পুরোপুরি কর্মচঞ্চল শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ। 
নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও স্বাভাবিক নারায়ণগঞ্জ
নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনে সাড়া নেই চট্টগ্রামে, স্বাভাবিক কর্মব্যস্ততা
নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কথিত লকডাউন কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি বন্দরনগরী চট্টগ্রামে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই নগরীসহ আশপাশের শিল্পাঞ্চলে স্বাভাবিক ছিল জনজীবন ও কর্মচাঞ্চল্য।
নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনে সাড়া নেই চট্টগ্রামে, স্বাভাবিক কর্মব্যস্ততা
ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, লকডাউনের প্রভাব নেই জনজীবনে
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, লকডাউনের প্রভাব নেই জনজীবনে
আরও পড়ুন
গাজীপুরে লকডাউনে সাড়া নেই, সব চলছে স্বাভাবিক নিয়মে
গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের ভেতর কাঠের স্তুপে আগুন
গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল