ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
ছবি: আরটিভি

জামালপুরের বকশীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় আপন মিয়া (১৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রৌমারী সড়কের মাঝগেদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন মিয়া ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামের ইয়াহিয়া মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আপন মিয়া যদুরচর গ্রামের মসজিদের ইমাম সাকিব হাসানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বকশীগঞ্জ শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। তারা কামালপুর মাঝগেদরা এলাকার গামারের গাছ নামক স্থান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আপন মিয়া ও সাকিব হাসান রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আপন মিয়াকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে মারাত্মক আহত হওয়া সাকিব হাসানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় হাইওয়ে থানা পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গভীর রাতে মাছের খামারে বিষ, ২২ লাখ টাকার ক্ষতি
কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩নং জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় একটি মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারিরা।
গভীর রাতে মাছের খামারে বিষ, ২২ লাখ টাকার ক্ষতি
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং সম্প্রতি নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না সোমবার
ঢাকার ধামরাইয়ে গ্যাস পাইপলাইনের মেরামত ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না সোমবার
ইউটিউব-চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা তৈরি, মিলল যন্ত্র
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন স্থাপন করে মাদক উৎপাদনের অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। 
ইউটিউব-চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা তৈরি, মিলল যন্ত্র
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রবাসীর মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই নারীসহ এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৮ জনের। এছাড়া শনিবার (২১ নভেম্বর) নতুন করে আরো ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রবাসীর মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭
আরও পড়ুন
কানাডায় ২ ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে হত্যা
ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০
ভালুকায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে এনজিওকর্মী নিহত
জামালপুরে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড