ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

৫২ বছর বয়সে এইচএসসি পাস শেফালীর

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম
ছবি: সংগৃহীত

শৈশবে বাবাকে হারিয়ে থেমে গিয়েছিল পড়াশোনা। পরিবারের আর্থিক সংকট ও সংসারের দায়িত্বের চাপে বিসর্জন দিতে হয়েছিল উচ্চশিক্ষার স্বপ্ন। বিয়ে, স্বামী-সন্তান ও সংসার সামলাতে কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। তবে মনের গভীরে শিক্ষিত হওয়ার স্বপ্নটি কখনো হারিয়ে যেতে দেননি শেফালী বেগম। অবশেষে ৫২ বছর বয়সে এইচএসসি পাস করে এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ নক্তপাড়া গ্রামের বাসিন্দা শেফালী বেগম। তিনি মকছেদুল আলম মঞ্জুর স্ত্রী। ৪৮ বছর বয়সে নতুন করে পড়াশোনা শুরু করে ২০২৬ সালের এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় জিপিএ ৩.৯৬ এবং ঐচ্ছিক বিষয়সহ জিপিএ ৪.২১ অর্জন করেছেন। তিনি গোমনাতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন শেফালী। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পরীক্ষাগুলোতে ভালো ফলাফলও ছিল তার। কিন্তু শৈশবে বাবাকে হারানোর পর পরিবারের আর্থিক সংকটের কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায়। ১৯৮৫ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় তার বিয়ে হয়। এরপর স্বামীর সংসারে এসে আর নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

সংসার, স্বামী-সন্তান ও পরিবারের দায়িত্ব পালনের মধ্যেই কেটে যায় জীবনের দীর্ঘ সময়। তবে উচ্চশিক্ষার স্বপ্ন তাকে সবসময় তাড়িত করেছে। অবশেষে স্বামী ও তিন সন্তানের অনুপ্রেরণায় ২০২০ সালে আবারও পড়াশোনা শুরু করেন তিনি। সংসারের কাজ সামলে নিয়মিত পড়াশোনা চালিয়ে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৯ পেয়ে উত্তীর্ণ হন। এরপর ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় সফলতার মাধ্যমে পূরণ করেন দীর্ঘদিনের স্বপ্ন।

শুধু পড়াশোনাই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রয়েছে শেফালীর। সংসার ও সন্তানদের দায়িত্ব পালনের পাশাপাশি ২০১১ সালে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন তিনি। টানা দুই মেয়াদে ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

মায়ের এমন অর্জনে আনন্দিত পরিবারের সদস্যরাও। তার মেয়ে মাকছুরা খানম নাসমুন বর্তমানে রংপুর সরকারি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত। তিনি বলেন, ‘মায়ের এই অর্জন শুধু আমাদের পরিবারের আনন্দের বিষয় নয়, সমাজের অন্য নারী ও শিক্ষাবঞ্চিত মানুষের জন্যও বড় অনুপ্রেরণা। তিনি দেখিয়ে দিয়েছেন, শেখার কোনো নির্দিষ্ট বয়স নেই। ইচ্ছাশক্তি থাকলে যেকোনো বয়সেই স্বপ্ন পূরণ করা যায়।’

নিজের সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত শেফালী বেগম বলেন, ‘ছোটবেলায় বাবাকে হারানোর পর গ্রামের কুসংস্কার রোধে আমার বিয়ে হয়। তখন আমি অষ্টম শ্রেণি পাস করেছি। এরপর সংসারজীবনে কাজের ব্যস্ততার কারণে আর পড়াশোনা করা হয়নি। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাগুলোতে বরাবরই মেধাতালিকায় ছিলাম।’

তিনি আরও বলেন, ‘স্বামী ও সন্তানদের অনুপ্রেরণায় ২০২০ সালে আবার পড়াশোনা শুরু করি। ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৯ পেয়ে পাস করি। আর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ পেয়ে উত্তীর্ণ হতে পেরে মনে হচ্ছে, জীবনের অনেক বড় একটি স্বপ্ন পূরণ হয়েছে।’

শেফালীর স্বামী মকছেদুল আলম মঞ্জু বলেন, ‘আমার স্ত্রী পরিবারের কথা ভেবে নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন। দীর্ঘদিন পর হলেও নিজের সেই স্বপ্ন পূরণ করতে পেরেছেন। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়। ভবিষ্যতেও তার পড়াশোনা চালিয়ে যাওয়ার পথে পাশে থাকব।’

গোমনাতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ দিলীপ রায় বলেন, ‘দীর্ঘ শিক্ষকতা জীবনে এমন সংগ্রামী শিক্ষার্থী খুব কমই দেখেছি। শেফালী বেগমের সাফল্য প্রমাণ করে, শিক্ষার জন্য বয়স কোনো বাধা নয়। প্রয়োজন শুধু প্রবল ইচ্ছাশক্তি ও অধ্যবসায়। তার সাফল্যে আমরা গর্বিত।’

৫২ বছর বয়সে শেফালী বেগমের এই অর্জন শুধু একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্প নয়; এটি প্রতিকূলতার কাছে হার না মানা, নিজের স্বপ্নকে নতুন করে বাঁচিয়ে তোলার গল্প। তার এই সাফল্য সমাজের শিক্ষাবঞ্চিত নারীসহ সব বয়সী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নাস্তার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ভুক্তভোগী কিশোরকে। 
নাস্তার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই
দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় আগুনের শিখা জ্বালিয়ে নতুন করে মিলেছে গ্যাসের সন্ধান। এখান থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলতে পারে বলে আশা করা হচ্ছে।
দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, নতুন উপজেলা গঠন প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩টি ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার ১টি ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়নের সঙ্গে করে বরিশল নামে নতুন উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। 
উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, নতুন উপজেলা গঠন প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ
মাদরাসা সুপার ও অফিস সহকারীকে আটকে বিক্ষোভে সহকর্মীরা, ঘটনা কী
বেতন ভাতার দাবিতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপার ও অফিস সহকারীকে অফিস কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে রেখেছে সহকর্মীরা। এ সময় তালা দেওয়া অফিস কক্ষের সামনে বারান্দায় বসে বেতনের দাবিতে বিক্ষোভ করেন তারা।
মাদরাসা সুপার ও অফিস সহকারীকে আটকে বিক্ষোভে সহকর্মীরা, ঘটনা কী
পাঁচ দফা দাবিতে পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রো গার্মেন্টস, লিবার্টিসহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
পাঁচ দফা দাবিতে পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
আরও পড়ুন
৫২ বছরে এইচএসসি পাস করে নজির গড়লেন শেফালী
এইচএসসিতে নীলফামারীর ১৪ প্রতিষ্ঠানে সবাই ফেল
দেশের ৪৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
রাস্তা দখল করে রেখেছেন ছাত্রলীগ নেতা, ঘটনা কী