ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তা দখল করে রেখেছেন ছাত্রলীগ নেতা, ঘটনা কী

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম

নীলফামারীর ডোমারে জনসাধারণের সরকারি রেকর্ডভুক্ত চলাচলের রাস্তা দখল করে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় রাস্তা দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবিতে বুধবার (২৮ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেছেন ডোমার পৌরযুবদল যুগ্ন আহ্বায়ক হাসানুর আলম রিমুন, জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আসিফ ইকবাল মাহমুদসহ এলাকাবাসী।

অভিযোগে বলা হয়, ডোমার উপজেলার ৯ নম্বর বোড়াগাড়ী ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে ওই রাস্তা দিয়ে চলাচল করছেন। চান্দিনাপাড়া ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালাম আজাদের বাড়ি থেকে উত্তর দিকে শহিদুল ইসলামের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি চলাচলের রাস্তা ছিল। রাস্তাটি সিএস ও এসএ রেকর্ডের পাশাপাশি বিএস জরিপের নকশাতেও অন্তর্ভুক্ত রয়েছে বলে আবেদনে দাবি করা হয়েছে।

রাস্তাটির বিভিন্ন অংশের পাশের জমির মালিকেরা রাস্তার জায়গা দখল করে নিজেদের জমির সঙ্গে যুক্ত করেছেন। এতে রাস্তার বড় একটি অংশ সংকুচিত হয়ে পড়েছে এবং কোথাও কোথাও চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে এলাকার কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েক কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। আবেদনে রাস্তার সংশ্লিষ্ট অংশের বিভিন্ন বিএস দাগ নম্বর উল্লেখ করে সেগুলো যাচাইয়ের দাবি জানানো হয়েছে।

অভিযোগকারী হাসানুর আলম রিমুন জানান, সোহাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে দীর্ঘদিন ধরে রাস্তা তার দখলে। আমরা ইতঃপূর্বে বিষয়টি সমাধানের জন্য ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হয়েছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। বিষয়টি দ্রুত সমাধান পাবার আশায় আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।

বোড়াগাড়ি ইউপি সদস্য হাবিবুর রহমান বাবু জানান, রেকর্ডে রাস্তা আছে এটা সঠিক কিন্তু সেই রাস্তার অংশ কেউ জোর করে দখলে নেয়নি। রাস্তার কাজেও কেউ কখনও বাধা দেয়নি বা এটা নিয়ে কখনও ঝামেলা হয়নি।

অভিযোগের বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ ইসলাম জানান, এসএ রেকর্ডে রাস্তাটি থাকলেও বিএস রেকর্ডে তা নেই। বিএস রেকর্ডে পুরো জমি মালিকানাধীন হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রকৃতপক্ষে রাস্তা থাকলে বিএস রেকর্ডেও তা থাকার কথা। তাই আমার বিরুদ্ধে কেন অভিযোগ আনা হয়েছে, তার সুনির্দিষ্ট কারণ বুঝতে পারছি না।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ জানান, তদন্ত সাপেক্ষে অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান সম্পন্ন 
পার্বত্য রাঙামাটির লংগদু উপজেলার সোনাই কার্বারি পাড়ায় জমকালো আয়োজনে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিবারের ন্যায় এ বছরও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
লংগদুতে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান সম্পন্ন 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চলন্ত অবস্থায় মঞ্জিল পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।  আগুনে বাসটির ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসের ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়। কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসচালককে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসটিতে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পরই আগুন লাগে। তবে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাসে দুই জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান। যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আরটিভি/এসআর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
মজুরি নির্ধারণের দাবিতে থমথমে আশুলিয়া, ১৩(১) ধারায় বন্ধ ২১ কারখানা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজও থমথমে শিল্পাঞ্চল আশুলিয়া। শনিবার (২১ নভেম্বর) ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আজ সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মজুরি নির্ধারণের দাবিতে থমথমে আশুলিয়া, ১৩(১) ধারায় বন্ধ ২১ কারখানা
প্রতিদিন অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয় যে হাটে
‎জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ কলার হাটে প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয়। ভোর থেকেই এ হাটে জমে ওঠে কৃষক ও ব্যবসায়ীদের ব্যস্ততা। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে কলা নিয়ে আসেন কৃষকেরা। এসব কলা কিনে ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন পাইকারি ব্যবসায়ীরা।
প্রতিদিন অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয় যে হাটে
আরও পড়ুন
হেমন্তের প্রকৃতিতে শীতের পদধ্বনি, বৃষ্টিতে বেড়েছে তীব্রতা
ঢাকায় ককটেলসহ ধরা পটুয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
ভারত থেকে আমদানি করা ১৮ কোচ হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটের ট্রেনে
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা