ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চেয়ারম্যানের চেয়ারের লোভে লাখ টাকা হারালেন মহিলা মেম্বার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত

নির্বাচিত চেয়ারম্যান বরখাস্ত হওয়ার প্রেক্ষিতে শুন্য পদে দায়িত্ব দেওয়ার লোভ দেখিয়ে হোসনেয়ারা নামে এক মহিলা মেম্বারের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার আভিযোগ উঠেছে ইউপি সচিবের নেতৃত্বে একটি চক্রের বিরুদ্ধে।

দীর্ঘ ৩ মাসেও চেয়ারম্যান হতে না পেরে মহিলা মেম্বার সালিসিতে তৎপর হলে গোপনে লেনদেনের এ ঘটনা প্রকাশ হয়ে যায়। এর প্রেক্ষিতে ঘটনা ধামাচাপা দিতে রাতের আধারে পরিষদের রেজুলেশন খাতা চুরির অপচেষ্টা চালান ইউপি সচিব। কিন্তু ধরা পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় পুরো ঘটনা।

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে।

ফেসবুকে প্রচার হওয়া ভিডিও ফুটেজ সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ও প্যানেল চেয়ারম্যান-৩ হোসনেয়ারা সালিশি বৈঠকে উপস্থিত স্থানীয় বিএনপি নেতা, কয়েকজন ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তির সামনে বলেন, চেয়ারম্যান বানানোর প্রতিশ্রুতি দিয়ে মোট ১ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন ৬ জন। এর মধ্যে ইউপি সচিব মোকছেদুল ইসলাম ৫০ হাজার, সদ্য বরখাস্ত হওয়া চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকারের পিএস মাসুদ ৫০ হাজার, ৯নং ওয়ার্ডের মেম্বার মোরসালিন ২০ হাজার, ৩নং ওয়ার্ডের মেম্বার আলিম ১০ হাজার, ৭নং ওয়ার্ড মেম্বার জলিল ১০ হাজার এবং ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোসলেমা ১০ হাজার টাকা নিয়েছেন। এখন পদও নাই, টাকাও নাই। এ অবস্থায় বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরছি। কিন্তু কোনো সুরাহা হচ্ছে না।

দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, সালিশি বৈঠকের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিষয়টা চাউর হওয়ার প্রেক্ষিতে অপকর্ম ঢাকতে রাতের আধারে ইউনিয়ন পরিষদের রেজুলেশন খাতা গ্রাম পুলিশের মাধ্যম চুরির চেষ্টা করেছে ইউপি সচিব। ধরা পড়ে গ্রাম পুলিশ (চৌকিদার) মানিক স্বীকার করেন তাকে ইউপি সচিব চাবি দিয়ে পাঠিয়েছেন। রেজুলেশন খাতা নিয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের কাছে নিয়ে যেতে বলেছেন।

এদিকে রোববার (১ নভেম্বর) রাতেই গোপন স্থানে বসে ৫নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-২ জালাল উদ্দীনকে চেয়ারম্যান করার রেজুলেশন করা হয়েছে এবং তা সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। এক্ষেত্রে ইউপি সচিবের মাধ্যমে ২ লাখ লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে জালাল উদ্দীন বলেন, নিয়ম অনুযায়ীই আমি চেয়ারম্যান হচ্ছি। কারণ ১নং প্যানেল চেয়ারম্যান আলালের বিরুদ্ধে ভিডাব্লিউবি উপকার ভোগীদের সঞ্চয়ের টাকা নিজের হাতে রাখার অভিযোগ হয়েছে। আর প্যানেল চেয়ারম্যান-৩ হোসেনয়ারা ইউপি সচিবসহ বিভিন্ন জনকে ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে দুর্নীতি করেছে।

কামারপুকুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বলেন, ইউপি সচিব মোখছেদুল ইসলাম কামারপুকুর ইউনিয়নেরই সন্তান। কিন্তু চরম দুর্নীতিবাজ হয়ে পড়েছেন। ইতঃপূর্বে তার ছেলের নামে প্রতিবন্ধী ভাতা করাসহ নানা অনিয়মের কারণে তাকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছিল। আবার টাকা দিয়ে সে নিজ ইউনিয়নেই চাকরি করছে। যা সরকারি চাকরিবিধি অনুযায়ী বেআইনি। তা ছাড়া তিনি অতিরিক্ত ফি আদায় করাসহ নানা অনিয়ম করে চলেছেন। স্থানীয় লোক হওয়ায় তিনি অকপটে এসব দুর্নীতি করে চলেছেন।

এসব অভিযোগের বিষয়ে ইউপি সচিব মোকছেদুল ইসলামের মতামত জানতে রোববার সকালে ইউনিয়ন পরিষদে গেলে তিনি বলেন, আমি কোনো টাকা নেইনি। হোসেনয়ারা আমার টেবিলের ড্রয়ারে ৫ হাজার টাকা রেখে গিয়েছিল। তা আমি একটা কাজে খরচ করে ফেলেছি। দ্রুত ফেরত দিয়ে দেব। আর অন্য কেউ টাকা নিয়েছে কি না তা আমার জানা নাই।

এদিকে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, চৌকিদার আমার নাম কেন বলেছে? আমি কি তাকে আসতে বলেছি? আমি এ ব্যাপারে তার বিরুদ্ধে মানহানির মামলা করব। আর ইউনিয়ন পরিষদের কোনো বিষয়েই আমার কোনো মাথাব্যথা নেই। তাই সেখানে ঘটা কোনো ঘটনার সাথে আমাকে জড়িয়ে কেউ কিছু বললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলা বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। সত্যতা পাওয়া গেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। একজন সরকারি কর্মচারী হিসেবে তিনি কোনোভাবেই এমন কাজে নিযুক্ত হতে পারেন না। তাই প্রাথমিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে।

স্থানীয় সরকারের নীলফামারী জেলার উপপরিচালক (ডিডিএলজি) সাইদুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিভাগীয় তদন্ত করা হবে। তাতে সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আর এ সংক্রান্ত ভিডিও আমি এখনও দেখিনি। দেখে সে অনুযায়ী পদক্ষেপ নেব।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল জোমাদ্দারকে মারধর ও ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
যশোরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, এবার কড়া পদক্ষেপ পুলিশের
‘শেখের বেটি আইতাছে’ স্লোগান দিয়ে যশোরে মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ। মিছিলে অনেকে অংশ নেন। মিছিলের একটি ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
যশোরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, এবার কড়া পদক্ষেপ পুলিশের
নামাজ শেষে মসজিদের সামনে দাঁড়ানোই কাল হলো দুই বৃদ্ধের
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ড্রাম্পট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নামাজ শেষে মসজিদের সামনে দাঁড়ানোই কাল হলো দুই বৃদ্ধের
দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে বিশেষ কায়দায় গাঁজা আনতেন নারী, অতঃপর...
নারায়ণগঞ্জের সোনারগাঁয় তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিস্কুটের প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। এ ঘটনায় মোসাম্মৎ আকলিমা আক্তার (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে বিশেষ কায়দায় গাঁজা আনতেন নারী, অতঃপর...
জামালপুরে দুই লাখ টাকার ভারতীয় মদ জব্দ
জামালপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
জামালপুরে দুই লাখ টাকার ভারতীয় মদ জব্দ
আরও পড়ুন
৫২ বছর বয়সে এইচএসসি পাস শেফালীর
৫২ বছরে এইচএসসি পাস করে নজির গড়লেন শেফালী
এইচএসসিতে নীলফামারীর ১৪ প্রতিষ্ঠানে সবাই ফেল
দেশের ৪৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী