ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম
আয়োজিত সংবাদ সম্মেলনে দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার তিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী শরীফুল ইসলামসহ অন্যান্যরা। ছবি: আরটিভি

নোয়াখালীর বেগমগঞ্জে দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে গত ১৭ বছরে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন এক হাজার শিক্ষার্থী। এসব হাফেজকে পাগড়ি ও সনদ প্রদান উপলক্ষে আগামী ৩০ নভেম্বর আন্তর্জাতিক ক্বিরাত ও ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে বেগমগঞ্জের রমজানবিবি এলাকায় মাদরাসার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী শরীফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হাফেজ আনোয়ার হোসেন। এ সময় হাফেজ তাজুল ইসলাম, মুফতি শহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৭ বছরে প্রতিষ্ঠানটি থেকে এক হাজার শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে কেউ এখনও অধ্যয়নরত, আবার কেউ শিক্ষকতা পেশায় যুক্ত হয়েছেন। এসব হাফেজকে সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পাগড়ি ও সনদ দেওয়া হবে।

আগামী সোমবার (৩০ নভেম্বর) বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, সম্মেলনে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হবে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ৩০০-এর বেশি স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। পুরো অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। এতে সভাপতিত্ব করবেন ফেনী জামিয়া রশিদিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি শহীদুল্লাহ।

এ ছাড়া অনুষ্ঠানে আল্লামা মুফতি দেলোয়ার হোসেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা মুফতি মুস্তাকুন্নবী, মুফতি আনিসুর রহমান আশরাফী, শায়েখ ক্বারী আবদুল হক ও শায়েখ ক্বারী আহমদ বিন ইউসুফসহ দেশ-বিদেশের বিশিষ্ট আলেমরা উপস্থিত থাকবেন।

এতে বাংলাদেশ, মিশর, ইরান, তানজানিয়া ও পাকিস্তানের আন্তর্জাতিক ক্বারীদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিগারেটের আগুনে বসতঘর পুড়ে ছাই
‎শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ফুটওভার ব্রিজের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সিগারেটের আগুনে বসতঘর পুড়ে ছাই
জামালপুরে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী দিঘলাকোনা এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।
জামালপুরে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ
ফেনীতে ‘জয়বাংলা’ স্লোগানে নির্বাচন কার্যালয়ে আগুন
ফেনীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে শহরের মিজান রোডে আলীয়া মাদ্রাসার সামনে অবস্থিত নির্বাচন অফিসের ফটকে পেট্রল ঢেলে আগুন দেয় অজ্ঞাত সন্ত্রাসীরা। এ সময় তাদের ‘জয়বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।
ফেনীতে ‘জয়বাংলা’ স্লোগানে নির্বাচন কার্যালয়ে আগুন
ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ, আটক ৪
পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। 
ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ, আটক ৪
মিয়ানমার থেকে পাচার করে আনা সুপারিসহ ২৫ পাচারকারী ধরা
শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
মিয়ানমার থেকে পাচার করে আনা সুপারিসহ ২৫ পাচারকারী ধরা
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন
নোয়াখালীতে ৭০০ কোটি টাকার বাইপাস সড়ক নির্মাণের ঘোষণা
১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
শিয়ালের হামলায় মারা গেল ‘বিজলী’