ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১০:০২ এএম
গাজীপুরের শ্রীপুর থানা। ছবি: আরটিভি

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার দুলাল মিয়ার বাড়ির চারতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহীন হোসেন উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজাবাড়ী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের বড় ভাই আজাহার হোসেন বলেন, আমার ছোট ভাই শাহীন পাঁচ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে পরিবারের কারও সঙ্গে যোগাযোগ ছিল না। দুপুর সাড়ে ১২টার দিকে তার বন্ধু আলমগীর হোসেন আমাকে ফোন দিয়ে জানায় শাহীনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ওই বাসায় গিয়ে দেখি বাইরে থেকে তালাবদ্ধ। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানাই। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে ঘরের খাটে মরদেহ পায়।

তিনি আরও বলেন, আমার ভাইয়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শক্ত জিআই তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর বাসার বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, যে বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে গেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে এক তরুণীর সঙ্গে ওই বাসায় থাকতেন শাহীন। ঘটনার পর তাকে পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
বকেয়া বেতন পরিশোধ ও ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় সিম গ্রুপের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০
গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে।
গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০
সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি পুড়ে ছাই
সুনামগঞ্জের দিরাইয়ের পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 
সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি পুড়ে ছাই
আশুলিয়ায় সকাল থেকেই শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
শিল্পাঞ্চল আশুলিয়ায় সকাল থেকেই পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আশুলিয়ায় সকাল থেকেই শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
আরও পড়ুন
গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০
ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ২৬
গাজীপুরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর: এমপি ফজলুল হক মিলন