ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বালুর নিচে মিলল লুঙ্গিতে মোড়ানো ফুটফুটে নবজাতক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি: আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের পাশ থেকে বালুর নিচে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার জালমাছমারী-মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশে দুই শিশু খেলাধুলা করার সময় বালুর ভেতর থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পায়। পরে কাছে গিয়ে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয় তারা।

খবর পেয়ে গোলাপ হোসেন নামে এক ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে বালুর ভেতর থেকে নবজাতকটিকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে সুস্থ ও শঙ্কামুক্ত বলে জানান।

বর্তমানে নবজাতকটি উদ্ধারকারী গোলাপ হোসেনের হেফাজতে রয়েছে। তবে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি ও সামাজিক প্রক্রিয়া অনুসরণ করে নবজাতকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় গোলাম জাহিদ গ্রেপ্তার
মাগুরায় যুবদল নেতা শাকের হোসেন হত্যা ও দেড় শ ভরি সোনা ডাকাতির মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় গোলাম জাহিদ গ্রেপ্তার
মাছ চুরির প্রতিবাদ করায় কিশোরের মাথা ফাটালেন যুবক!
পিরোজপুরে মঠবাড়িয়ায় পুকুরে গভীর রাতে টেঁটা দিয়ে মাছ শিকারের প্রতিবাদ করায় সাকিবুল হাসান (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় বিদেশি টর্চলাইট দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনেরা। মাথায় গুরুতর আঘাত নিয়ে আট দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
মাছ চুরির প্রতিবাদ করায় কিশোরের মাথা ফাটালেন যুবক!
রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে
রাজবাড়ী প্রধান ডাকঘরের ১০৪ জন গ্রাহকের দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় সাত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছে।
রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে
সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী, ঘটনা কী
বাধা ও প্রশাসনের মৌখিক নিষেধাজ্ঞার মধ্যেই সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশ ধারণ করে গভীর রাতে মাহফিলে উপস্থিত হলেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তার এমন ব্যতিক্রমী উপস্থিতি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী, ঘটনা কী
সীমান্তের ধানক্ষেতে মিলল বোরকা পরা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী এলাকার একটি ধানক্ষেত থেকে বোরকা পরিহিত অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৪৮ বছর বয়সী ওই নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
সীমান্তের ধানক্ষেতে মিলল বোরকা পরা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আরও পড়ুন
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণীর বিক্রি করে দেওয়া সন্তান উদ্ধার, গ্রেপ্তার ৪
চাঁপাইনবাবগঞ্জে দুস্থ ও অসহায়দের মধ্যে বিশেষ অনুদান প্রদান
বাঁশ দিয়ে চার বন্ধুকে কুপোকাত, অতঃপর...