ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় এক রাতে নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। ছবি: আরটিভি

কুমিল্লায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ১০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যেই জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে অভিযান চালায়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন, চৌদ্দগ্রামে ৭ জন, চান্দিনায় ৬ জন, বুড়িচংয়ে ৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, বরুড়ায় ৪ জন, লাকসামে ৭ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৬ জন, দাউদকান্দি মডেল থানায় ১২ জন, তিতাসে ৪ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ১ জন, দেবিদ্বারে ৬ জন, মুরাদনগরে ৪ জন, বাঙ্গরা বাজার থানায় ১ জন এবং লালমাই থানায় ৭ জন রয়েছেন। এ ছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৩ জনকে গ্রেপ্তার করেছে।

সব মিলিয়ে জেলার ১৮টি থানা ও ডিবির অভিযানে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি ঘোষণা
গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ ও অবস্থানের ঘটনায় ১২ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি ঘোষণা
সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
ভোলার চরফ্যাশনে এক সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মিনিটের ওই ভিডিও ঘিরে এলাকায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
ট্রাকে আগুন দিচ্ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী, বেধড়ক পিটুনি
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকে আগুন দেওয়ার সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে পিটুনি দিয়ে নাটোর সদর থানার টহল পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এ ছাড়া নাটোর শহরের টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ট্রাকে আগুন দিচ্ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী, বেধড়ক পিটুনি
অন্যের ঘরে আলো জ্বালানো সেই মুমিনের ঘরেই নেমে এলো অন্ধকার
ফেনীর ছাগলনাইয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুমিন (৩২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। 
অন্যের ঘরে আলো জ্বালানো সেই মুমিনের ঘরেই নেমে এলো অন্ধকার
আরও পড়ুন
ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩৩
নিষিদ্ধ আওয়ামী লীগের আরও এক নেতা ধরা
সীমানা বিরোধে তরুণ খুনের ঘটনায় গ্রেপ্তার ৩
চাঁদপুরে ১৬ আ.লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য