ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। তবে আরেকটি সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তাই অবরোধ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এক বিবৃতিতে নতুন জয় চাকমা এসব ঘোষণা দেন। বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলমান জনস্বার্থবিরোধী সড়ক অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। সাজেকের সঙ্গে বাইরের এলাকার স্বাভাবিক যোগাযোগ, খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিবৃতিতে নতুন জয় চাকমা অভিযোগ করেন, সাজেকের চলমান অবরোধকে কেন্দ্র করে ইউপিডিএফের উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তার দাবি, সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ইউপিডিএফের দলীয় স্বার্থে গঠিত হয়েছে। এসব সংগঠনের কার্যক্রম পরিচালনায় তাঁকে ব্যবহার করা হয়েছে এবং তার অজ্ঞাতসারেও বিভিন্ন সময়ে তার নামে বিবৃতি প্রকাশ করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ইউপিডিএফের দলীয় কর্মসূচিতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে ভয়ভীতি ও মৃত্যুর হুমকি দেওয়া হতো। বিশেষ করে চলমান অবরোধ কর্মসূচির পক্ষে সাধারণ মানুষকে মাঠে নামানোর প্রবণতা তাকে উদ্বিগ্ন করেছে।

বিবৃতিতে নতুন জয় চাকমা বলেন, একজন কার্বারী হিসেবে তাঁর দায়িত্ব এলাকার মানুষের স্বার্থ ও অধিকারের পক্ষে কাজ করা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই দায়িত্ব পালনের সুযোগ না থাকায় তাঁকে নিজের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয় নিতে হয়েছে। ব্যক্তিগত প্রতিশোধ বা রাজনৈতিক বিদ্বেষ থেকে নয়, সাজেকের সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি আনুষ্ঠানিকভাবে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে পদত্যাগ, সংগঠনটির কমিটি বিলুপ্ত এবং তার পক্ষ থেকে ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

পরিশেষে তিনি জানান, তার এই অবস্থান সাময়িক আবেগের বহিঃপ্রকাশ নয়; বরং দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বিবেকের সিদ্ধান্ত। জীবনের ঝুঁকি থাকলেও সাজেকের মানুষের বৃহত্তর মঙ্গলের জন্য সত্য প্রকাশ ও ন্যায়সংগত অবস্থান থেকে পিছিয়ে যাবেন না তিনি।

এদিকে অবরোধ প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। এই বিষয়ে সংগঠনটির নেতাদের সাথে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। সংগঠনটির ফেসবুক পেইজেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ডাকে গত ২২ অক্টোবর থেকে চলা অবরোধের কারণে সাজেকের পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে। অবরোধ প্রত্যাহারের এই ঘোষণার ফলে সাজেকের স্বাভাবিক যোগাযোগ ও জনজীবন কতটা দ্রুত স্বাভাবিক হয়, এখন সেটিই দেখার বিষয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
পাবনা জেলা যুবলীগের সদস্য আকিবুল করিম লিটনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে সর্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দিরের ছাদ থেকে পড়ে সালেক মৃধা (নাম) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
বিদেশ মিশনে আকাঙ্ক্ষা, বাড়তি আয় ও নানা সুযোগ-সুবিধা—সবকিছুর চেয়ে তার কাছে বড় অসুস্থ বৃদ্ধ মায়ের সেবা। তাই মাকে একা রেখে বিদেশে যেতে চাননি হবিগঞ্জের মাধবপুরের ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. আব্দুল করিম।
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকলেও থেমে নেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম এর দাপ্তরিক কাজ। উপজেলা কার্যালয়ে যেতে না পারায় নিজের বাংলোয় বসেই সরকারি দায়িত্ব পালন করছেন তিনি।
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
নওগাঁয় বাসে নাশকতা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ আটক ৩ 
নওগাঁ পৌর এলাকার বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় আল বারাকা পরিবহনের দুটি বাসে রহস্যজনক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় জেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতাসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁয় বাসে নাশকতা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ আটক ৩ 
আরও পড়ুন
রাঙ্গামাটিতে গভীর রাতে সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা
মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা
পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আ.লীগের গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ
৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেল অবরোধ প্রত্যাহার