ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে ঝাপটে ধরে মোটরসাইকেল ছিনিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগকর্মী

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি-বোড়াই এলাকায় প্রধান সড়কে মোটরসাইকেল রেখে অবরোধ ও বিক্ষোভ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের ঝিনাইদহের নেতাকর্মীরা। এ সময় হাইওয়ে পুলিশের একটি টহল দলের ধাওয়ায় বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বদরগঞ্জ বাজারের সজিব হোসেন জানান, নিষিদ্ধ দলের কর্মীরা মটরসাইকেল নিয়ে রাস্তার উপর পড়ে গেলে দলটির ছত্রভঙ্গ নেতাকর্মীরা জোটবদ্ধ হয়ে হাইওয়ে পুলিশের গাড়ির দিকে তেড়ে আসে এবং তাদের বলতে শোনা যায় “মাইর হবে, মাইর হবে”। এরপর মাঠে কর্মরত সাধারণ মানুষ হৈ চৈ শুরু করলে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মটরসাইকেল ফেলে (ঝিনাইদহ-ল-১১-৯২৬৭) দ্রুত স্থান ত্যাগ করে। মটরসাইকেলটি এখন আরাপপুর হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। এ ছাড়া একজন ছাত্রলীগ কর্মীকে ঝাপটে ধরে হাইওয়ে পুলিশের কাছ থেকে ঝিনাইদহ-হ-১৪-২৮২৯ নাম্বারের মটরসাইকেলটি ছিনিয়ে নিতে দেখা গেছে। পরে হেলমেট পরিহিত কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দ্রুত চুয়াডাঙ্গার দিকে চলে যায়।

স্থানীয় বিএনপি নেতা মুছা করিম খোকার দাবি অনুযায়ী, “জুমার নামাজের সময় ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে ৩০ থেকে ৩৫টি মোটরসাইকেলের একটি বহর সাধুহাটির ১২ মাইল এলাকার লালন ফিলিং স্টেশন থেকে মহড়া শুরু করে। সাধুহাটি মোড়ে মিছিল থেকে স্লোগান দেওয়া হলে তিনি লোকজন নিয়ে তাদের ধাওয়া করেন। পরবর্তীতে বোড়াই মাঠের কাছে সড়কের ওপর মোটরসাইকেল রেখে অবরোধ সৃষ্টি করে এবং সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। এ সময় রাস্তায় সাময়িক যানচলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন, এই তৎপরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ দলের সাধুহাটী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনের ইন্ধন রয়েছে। বিএনপির ছাত্রছায়ায় তিনি গোপনে তিনি দলকে সংগঠিত করার চেষ্টা করছেন”।

ভিডিওতে দেখা গেছে, ঝিনাইদহ হাইওয়ে পুলিশের একটি টহল দল ছাত্রলীগের বিক্ষোভের পাশ দিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মীরা দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করে। এ সময় হাইওয়ে পুলিশের নিরস্ত্র এসআই কামরুল ইসলাম ও স্থানীয় লোকজন ধাওয়া করলে ছত্রভঙ্গ হয়ে যায়।

স্থানীয় সাধুহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুমার নামাজে মানুষ ব্যস্ত থাকার সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে স্লোগান দেয়। জম্মার নামাজ শেষ করে তারা লোকমুখে এ খবর জানতে পারে।

এদিকে ছাত্রলীগের মিছিলের খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান শুক্রবার বিকালে জানান, ওসি স্যারের নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেল মহড়া ও মিছিলের খবর পেয়ে পুলিশ এলাকা পরিদর্শন করেছে এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করে জড়িতদের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে সরকার আশাবাদী।
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়ি থেকে লিয়ন মিয়া (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৮০
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ৭৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৮০
ফার্মেসিতে ঢুকে মালিকের ছেলেকে গুলি
খুলনার চয়নিকা ফার্মেসিতে ঢুকে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন।
ফার্মেসিতে ঢুকে মালিকের ছেলেকে গুলি
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে যুবদল নেতা বহিষ্কার
কুমিল্লার মেঘনায় যুবলীগের এক নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া এবং গ্রেপ্তার হওয়া কৃষক লীগের আরেক নেতাকে সহযোগিতা করার অভিযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূইয়াকে বহিষ্কার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে যুবদল নেতা বহিষ্কার
আরও পড়ুন
‘সকল হত্যার বিচার নিশ্চিতের জন্য আমরা অতন্দ্র প্রহরির মতো জেগে থাকব’
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪
আটকের পর আ.লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী