ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

লুট হওয়া সারের বস্তা ফেরত দিচ্ছেন স্থানীয়রা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম
ছবি: আরটিভি

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলারের গোডাউন ভেঙে সার লুটের ঘটনায় উপজেলা প্রশাসনের আহ্বানে সাড় দিয়ে গত দুইদিনে স্থানীয়রা ২৯০ বস্তা সার ফেরত দিয়েছেন।

এ ছাড়া সার মজুতের তথ্য গোপন করায় এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানিয়েছেন, লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্যে বুধবার পর্যন্ত ২৯০ বস্তা ফেরত পাওয়া গেছে। এর মধ্যে মঙ্গলবার ১১৪ বস্তা এবং বুধবার ১৭৬ বস্তা ফেরত পাওয়া যায়। এখনও ৩২১ বস্তা সার উদ্ধার করা যায়নি।

তিনি আরও জানান, বুধবার ছাইকোলা বাজারে তিনটি ডিলার পয়েন্ট থেকে দুই হাজার কৃষকের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার বিতরণ করা হয়। এর মধ্যে বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী হাবিবুর রহমান তার গোডাউনে সার রেখেও ফুরিয়ে গেছে বলে জানান। পরে গোপন সংবাদের ভিত্তিতে গোডাউনে অভিযান চালিয়ে ৫০ বস্তা সার উদ্ধার করা হয়। সার মজুত রেখে তথ্যের কারচুপি ও মিথ্যার আশ্রয় নেওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, ভাঙচুর করে গোডাউন থেকে সার লুটের ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তুষার আহমেদ (২১) ছাইকোলা গ্রামের বাসিন্দা।

এর আগে একই দিন সকালে উপজেলার লাঙলমোড়া গ্রামের জহুরুল ইসলামকে (২৮) এ মামলায় গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সরকারি সার বিতরণ করছিলেন। একই সময় ছাইকোলা বাজারে আরও দুজন ডিলার সার বিতরণ করছিলেন। কিন্তু ওই দুই ডিলার হঠাৎ সার বিতরণ বন্ধ করে দিলে উৎসুক জনতা প্রদীপ কুমার পালের দোকানে ভিড় জমায়। এ সময় সার না পেয়ে কৃষকরা ক্ষিপ্ত হয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে সার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কৃষকদের নিয়ে যাওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

পরে সার লুটের ঘটনায় গত সোমবার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন- পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) লুৎফর রহমান।

চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, সার গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে সোমবার রাতে চাটমোহর থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি
বরগুনার আমতলীতে দায়িত্ব পালনকালে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে।
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী ধরা
মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ৷
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী ধরা
জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রামে তিন শিক্ষার্থী
নজরুলের কবিতা, বক্তব্য আর রচনায় বিচারকদের মুগ্ধ করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদরাসার তিন শিক্ষার্থী।
জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রামে তিন শিক্ষার্থী
বিএনপির সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ, এরপর যা হলো
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাসেল নামে সন্দেহভাজন নিষিদ্ধ সংগঠনের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বিএনপির সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ, এরপর যা হলো
‘তোর মা-বোন আছে?’ বলেই নিষিদ্ধ শ্রমিক লীগ নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর
‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?’— এ কথা বলতে বলতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক কর্মীকে চড়-থাপ্পড় মারেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম নগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন। পরে ওই কর্মী খোরশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
‘তোর মা-বোন আছে?’ বলেই নিষিদ্ধ শ্রমিক লীগ নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর
আরও পড়ুন
সংসদে হইচই, ডেপুটি স্পিকার বললেন নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাবেন না
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪