ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

স্বাধীনতার ৫৪ বছর পর থানচির বড়মদক গ্রামবাসি পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ এএম
ছবি: আরটিভি

বান্দরবানের থানচি সীমান্তঘেঁষা দুর্গম বড় মদক এলাকায় দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট নিরসনে চালু হতে যাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র।বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচারের পর নজরে আশে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের।অবশেষে স্থানীয়দের প্রত্যাশা পূরণে স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিলের যৌথ উদ্যোগে চালু হতে যাচ্ছে স্বাস্থ্যসেবা কেন্দ্র। বড় মদক এলাকায় পরিত্যক্ত একটি শিক্ষার্থীদের হোস্টেল সংস্কার করে কেন্দ্রটি চালু করা হচ্ছে।

আগামী ১৯ নভেম্বর স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী ঘিরে অবকাঠামো, ওষুধ,চিকিৎসা সরঞ্জাম ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে ডায়রিয়া, টাইফয়েড,হামসহ বিভিন্ন রোগের পাশাপাশি মাতৃস্বাস্থ্য সেবার সংকটও ভুগিয়েছে এই এলাকার মানুষ। তবে চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষে গ্রীন হিল এজিও সংস্থায় নিয়োগ দেওয়া হয়েছে দুইজন মিডওয়াইফ। থানচি উপজেলা সদর থেকে নৌপথে ৭০ কিলোমিটার দক্ষিন পুর্বে বড় মদক অঞ্চল,মিয়ানমার বাংলাদেশ সীমান্ত ঘেঁষায় সেখানে রয়েছে ৬০টি পাহাড়ী গ্রাম,১৩টি বিজিবি সদস্যদের ক্যাম্প,১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়,১০হাজারের বেশি মানুষের স্বাস্থ্যসেবার দুর্ভোগ।নদীপথের দূরত্ব এবং যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতায় জরুরি চিকিৎসা পাওয়া ছিল কঠিন। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্থায়ী হাসপাতাল নির্মাণের।অবশেষে স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিলের যৌথ উদ্যোগে চালু হতে যাচ্ছে বড় মদক এলাকায় স্বাস্থসেবা কেন্দ্র।

স্থানীয়রা মনে করেন, বড় মদকে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর উদ্যোগ স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশায় নতুন আশার সঞ্চার করেছে। স্বাস্থ্যসেবার পাশাপাশি দুর্গম এই জনপদের মানুষের জন্য একটি স্থায়ী হাসপাতাল নির্মাণের দাবিও রয়েছে স্থানীয়দের। স্বাধীনতার ৫৪ বছর থানচি বড় মদক সীমান্তে এলাকার মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ছিল।বিশেষ করে গর্ভবতী নারী ও প্রসূতিদের চিকিৎসা নিয়ে ছিল চরম দুর্ভোগ।

স্থানীয়রা আরও জানান, পাহাড়ের পর পাহাড়, দুর্গম পথ আর যোগাযোগ বিচ্ছিন্নতা। অসুস্থ হলে হাসপাতালে পৌঁছানোই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে সন্তান জন্ম দিতে গিয়ে প্রতিনিয়ত মৃত্যুঝুঁকিতে পড়েন অন্তঃসত্ত্বা নারীরা। বড় মদক ও ছোট মদক এলাকায় বিপুল জনগোষ্ঠীর জন্য কাছাকাছি কোনো প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র না থাকায় দীর্ঘদিন ধরেই ভুগতে হয়েছে তাদের। বিশেষ করে গর্ভবতী নারী, প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসা নিয়ে ছিল বাড়তি উদ্বেগ।প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু হওয়াতে সীমান্তে গ্রামবাসীর মাঝে ফিরে এসেছে স্বস্তি।

গ্রীন হিল কতৃপক্ষ নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান বলেন, কেন্দ্রটিতে দুইজন মিডওয়াইফের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরীক্ষা, মাতৃস্বাস্থ্যসেবা এবং শিশুদের স্বাস্থ্যসেবাসহ দুর্গম এলাকার অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের নিয়মিত স্বাস্থ্যসেবা সুযোগ তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানিয়ে এই কর্মকর্তা আরও বলেন,প্রশিক্ষিত ২জন মিডওয়াইফের মাধ্যমে গর্ভবতী মায়েদের পরীক্ষা-নিরীক্ষা, প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, হামসহ বিভিন্ন রোগের টিকাদান,পরিবার পরিকল্পনা পরামর্শ এবং সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। জরুরি রোগীদের অন্যত্র নেওয়ার পরিবহন সহায়তাও থাকবে।

থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকত ডা.মো.ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, থানচির বড় মদক,ছোট মদক খুবই দুর্গম এলাকা।তবে সেই বিবেচনায় একটি স্বাস্থ্য কেন্দ্র খুবই জরুরুী ছিল। যার প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিলের যৌথ উদ্যোগে একটি স্বাস্থসেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী ১৯ নভেম্বর স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। স্বাস্থ্য বিভাগের পক্ষে থেকে ওষুধসহ সব ধরণে সহয়াতা দেওয়া হবে।

স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা আরও বলেন,থানচির বড় মদক,ছোট মদক, সাঙ্গু রিজার্ভ,আন্ধারমানিক ও তিন্দু খুবই দূর্গম এলাকা। প্রতি বছর এসব এলাকায় বিভিন্ন রোগ দেখা দেয়।যার কারণে স্বাস্থ্য ঝুকিতে ঐএলাকাটি।তবে স্থানীয় জন প্রতিনিধি, হেডম্যান, পাড়াপ্রধান ও শিক্ষিত তরুণেরা বড় মদকে হাসপাতাল স্থাপনের আবেদন করেছেন।এর পরি প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রস্তাব পাঠানো হয়েছিল। এর প্রেক্ষিতে স্বাস্থ্যা বিভাগ ও গ্রীল হিল এনজিও সংস্থার যৌথ উদ্যোগে একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরস্থ বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি
বরগুনার আমতলীতে দায়িত্ব পালনকালে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে।
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী ধরা
মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ৷
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী ধরা
জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রামে তিন শিক্ষার্থী
নজরুলের কবিতা, বক্তব্য আর রচনায় বিচারকদের মুগ্ধ করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদরাসার তিন শিক্ষার্থী।
জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রামে তিন শিক্ষার্থী
আরও পড়ুন
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার
বান্দরবানে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই
জনবল সংকটের অজুহাতে অবহেলা, আলীকদম হাসপাতালে ময়লার স্তূপ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার