ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালকই এখন ‘কাঁচা সোনা’

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম
ছবি: আরটিভি

জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালক হয়ে উঠেছে বৈদেশিক বাণিজ্যের পণ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা পালক নানা প্রক্রিয়ায় বাছাই ও পরিশোধন করে এই জেলা থেকে পাঠানো হচ্ছে চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতসহ বিভিন্ন দেশে। সেখানে এসব পালক ব্যবহার করে তৈরি হচ্ছে জ্যাকেট, কম্বল, চাদর, বালিশ ও ব্যাডমিন্টনের ফেদারের ককসহ বিভিন্ন পণ্য। এমন উদ্যোগে কর্মসংস্থান হয়েছে দরিদ্র-অসহায় নারীসহ বেকার যুবকদের। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।

জানা গেছে, একসময় হাঁসের মাংস সংগ্রহের পর ফেলে দেওয়া হতো পালক। সেই পরিত্যক্ত পালকই জয়পুরহাটে খুলে দিয়েছে সম্ভাবনার দুয়ার। ২০১৪ সালে হাঁসের পালক নিয়ে কাজ শুরু করেন শেরপুর জেলার বাসিন্দা তরুণ উদ্যোক্তা আলতাব হোসেন। সেসময় সফলতা না পেয়ে ২০১৫ সালে চীনে চলে যান। সেখানে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে পালক নিয়ে একটি প্রতিষ্ঠানে কাজ করেন এক বছর। ২০২২ সালে চীন থেকে অত্যাধুনিক মেশিন নিয়ে দেশে আসেন। এরপর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তিলকপুর বাজারে কয়েকজনের সহযোগিতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে তৈরি করেন পালক প্রক্রিয়াজাতকরণ কারখানা। যার নাম দিয়েছেন ‘সারাবাংলা ডাউন প্রোডাক্ট’।

দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিমাসে ২৫ থেকে ৩০ টন পালক সংগ্রহ করে এখানে নিয়ে আসা হয়। এরপর রোদে শুকিয়ে বাছাই ও অত্যাধুনিক মেশিনে নানা প্রক্রিয়ায় প্রস্তুত করে পাঠানো হচ্ছে চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতসহ বিভিন্ন দেশে। আর সেখানেই এসব পালক ব্যবহার করে তৈরি হচ্ছে জ্যাকেট, কম্বল, চাদর, বালিশ, জাহাজের সোফা, ব্যাডমিন্টনের ফেদারের কক ও শীতের বিভিন্ন পোশাকসহ নানা ধরনের পণ্য। এই উদ্যোগের মাধ্যমে এখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে দরিদ্র-অসহায় নারীসহ বেকার যুবকদের।

নারীশ্রমিক মীম খাতুন বলেন, ‘পালকগুলো নিয়ে আসার পর রোদে দিই। এরপর বস্তাই করে কারখানায় পাঠাই। এখান থেকে যে টাকা পাই তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি আমার ছেলে-মেয়ের পড়াশোনার খরচ চালাই।’

সামেনা বেগম নামে একজন বলেন, ‘আমার পরিবারে ৮ জন সদস্য। আমার স্বামী মারা গেছে ৮ বছর আগে। স্বামী মারা যাওয়ার পর পরিবার চালাতে অনেক কষ্ট হতো। পরে এই কারখানা হওয়ার পর এখানে কাজ পাই। প্রতিমাসে ১০ হাজার টাকা বেতন পাই। ওভার টাইম করলে আরও বেশি হয়। এখন আমার পরিবার ভাল চলে।’

কারখানার ম্যানেজার সোহেল রানা বলেন, ‘সারাদেশ থেকে হাঁসের পালক সংগ্রহ করি। পালকগুলো একটু ভেজার মতো থাকায় এখানে নিয়ে আসার পর প্রথমে রোদে শুকাইতে হয়। এরপর বস্তায় করে নিয়ে এসে মেশিনে দেওয়া হয়। তারপর কয়েকটি প্রক্রিয়া শেষে পালক প্রস্তুত করা হয়। ছোট পালক দিয়ে জ্যাকেট, কম্বল, জাহাজের সোফা, চাদর, বালিশসহ শীতের বিভিন্ন পোষাক তৈরি হয়। আর পাখার পালক দিয়ে কক তৈরি হয়। এগুলো বিদেশে পাঠানো হয়। আমাদের এখানে ১৬ জন শ্রমিক কাজ করে।’

উদ্যোক্তা আলতাব হোসেন বলেন, ‘২০১৪ সালে ছোট পরিসরে হাঁসের পালক নিয়ে কাজ করি। কিন্তু বিষয়টি ভালভাবে বুঝতে না পেরে আমি লাভবান হতে পারিনি। এরপর আমি স্কলারশিপ নিয়ে চীনে গিয়ে পড়াশোনা শেষ করে পালক নিয়ে একটি প্রতিষ্ঠানে ১ বছর কাজ করি। ছোট থেকেই আমার ইচ্ছা ছিল আমি ব্যবসা করব। এরপর চীন থেকে মেশিন নিয়ে এসে ২০২২ সালে জয়পুরহাটের তিলকপুরে কারখানা শুরু করি। যার এক বছর পর থেকে আমি সফলতা পাচ্ছি। এই পালক চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতে পাঠাচ্ছি। যেসব দেশে শীত বেশি সেখানে এর চাহিদা অনেক।’

তিনি আরও বলেন, আমার এই কারখানা করতে ৪ থেকে ৫ কোটি টাকা খরচ হয়েছে। আমরা যদি এই পালক থেকে দেশেই এসব পণ্য তৈরি করতে পারি, তাহলে বিদেশে রপ্তানি করে আরও টাকা আয় করা সম্ভব হবে। কিন্তু এর পূর্ণাঙ্গ সেটাপ করতে প্রায় ১৫ কোটি টাকা প্রয়োজন। সরকার যদি আমাদের সহযোগিতা করে বা স্বল্প সুদে ঋণ দেয় তাহলে সম্ভব হবে এমন উদ্যোগ নেওয়ার।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং কর্মকর্তা কল্পনা রানী রায় বলেন, ‘একসময় যে পালক ফেলে দেওয়া হতো সেই পালক সারাদেশ থেকে সংগ্রহ করে এখানে প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করে বিদেশে পাঠানো হচ্ছে। ফেলে দেওয়া পালক অনেক সম্ভাবনাময় একটা পণ্য হয়ে উঠেছে। আমরা প্রাণিসম্পদ দপ্তর থেকে ওই কারখানা ভিজিট করেছি। আমরা তাদের বিভিন্ন শর্ত পূরণ করতে বলেছি, তাহলে সরকার থেকে পদকের জন্য নাম পাঠানো হবে। এছাড়া তাদের বিভিন্ন কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি এখানে যদি বিনিয়োগ বাড়ে তাহলে পালক থেকে এখানেই সব পণ্য তৈরি করা সম্ভব হবে। এতে করে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে তেমন বৈদেশিক মুদ্রা আয় হবে।’

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে
চলতি বছরের জুলাই-অক্টোবরে ইইউতে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থবছর ২০২৬-২৭-এর প্রথম চার মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে, যার মূল চালিকাশক্তি ছিল স্পেন। অন্যদিকে, জার্মানিতে রপ্তানি প্রায় অপরিবর্তিত এবং ফ্রান্সে কমেছে।
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে
প্লাস্টিক ও সিরামিক খাতে বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী কুয়েতের ব্যবসায়ীরা
প্লাস্টিক, সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও কুয়েতের ব্যবসায়ীরা যৌথ বিনিয়োগের বড় সম্ভাবনা দেখছেন। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। বুধবার (১১ নভেম্বর) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের এক অনলাইন বৈঠকে এ আগ্রহের কথা উঠে আসে। বৈঠকে সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক। এতে কুয়েত চেম্বারের প্রতিনিধি, এফবিসিসিআইর কর্মকর্তা, কূটনীতিক এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তারা অংশ নেন। বৈঠকে মো. ফজলুল হক দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্কের কথা তুলে ধরে কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের চামড়া, প্লাস্টিক, সিরামিক, প্রক্রিয়াজাত খাদ্য, তৈরি পোশাক ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এসব খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা দ্রুত অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে পারেন। কুয়েতের উচ্চ ক্রয়ক্ষমতা ও বাজার সম্ভাবনার কথা তুলে ধরে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলর (পলিটিক্যাল ও এইওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কুয়েতের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দুই দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ ও অংশীদারিত্ব বাড়াতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে। আলোচনায় বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামীম আহমেদ কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে পেট্রোকেমিক্যাল শিল্পে বিনিয়োগের আহ্বান জানান। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, কুয়েত থেকে উল্লেখযোগ্য পরিমাণ পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করে বাংলাদেশ। এ ক্ষেত্রে দুই দেশের যৌথ বিনিয়োগের মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হতে পারে। পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সহজ করতে ভিসা জটিলতা নিরসনের আহ্বান জানান তিনি। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাইনুল ইসলাম কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে সিরামিক খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাসের সীমাবদ্ধতা বিবেচনায় কুয়েতে টেবিলওয়্যার সিরামিক কারখানা স্থাপনে দুই দেশের উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। অন্যদিকে, কুয়েত চেম্বারের প্রতিনিধি আব্দুল আজিজ কুয়েতের আবাসন খাতে বাংলাদেশে উৎপাদিত সিরামিকসহ বিভিন্ন নির্মাণ-সমাপ্তি পণ্যের বাজার সম্ভাবনার কথা তুলে ধরেন। দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে তথ্য বিনিময় এবং পারস্পরিক যোগাযোগ জোরদারে সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস দেন কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি ডিরেক্টর জেনারেল ইমাদ আল-জায়েদ। অনলাইন বৈঠকে এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেন। আরটিভি/এসআর
প্লাস্টিক ও সিরামিক খাতে বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী কুয়েতের ব্যবসায়ীরা
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
ফটিকছড়িতে ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ 
চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) অথবা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। 
ফটিকছড়িতে ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ 
ইনানীতে গ্যাসের আগুনের নিচে আছে বড় রিজার্ভার: বাপেক্স
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় নির্গত গ্যাসের আগুন ও পানির প্রবাহ ১৫ দিনেও বন্ধ হয়নি। দীর্ঘ পর্যবেক্ষণে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি সাময়িক কোনো গ্যাসের পকেট নয়, বরং এর নিচে রয়েছে বড় গ্যাসের রিজার্ভার।
ইনানীতে গ্যাসের আগুনের নিচে আছে বড় রিজার্ভার: বাপেক্স
আরও পড়ুন
চার বছরেও শেষ হয়নি তিন হাটের শেড নির্মাণ, চুক্তি বাতিলের পরও কাজ পেলেন আগের ঠিকাদার
জয়পুরহাটে আলুর বাজারে ধস, হিমাগারে পড়ে আছে ৪৫ শতাংশ
তুলসীগঙ্গা নদী থেকে বহুমূল্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
সামনে-পেছনে শিক্ষা অফিস, মাঝখানে ‘ধুকে মরছে’ জরাজীর্ণ বিদ্যালয়