ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

এক জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারের জালে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ ধরা পড়েছে। এর মধ্যে ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা জেলেদের জন্য রেখে বাকি মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করেছেন ট্রলারের মালিক।

শনিবার (১৪ নভেম্বর) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের একটি ট্রলারের জালে মাছগুলো ধরা পড়ে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরের দিকে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ঘাটের ফিশারিতে মাছগুলো নিয়ে আসা হয়। সেখানে মাছগুলো প্রায় ১০ লাখ টাকায় বিক্রি করা হয়।

ট্রলারমালিক মোহাম্মদ শফিক জানান, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে তার ট্রলারটি ছেড়ে যায়। চালক হাফেজ উল্লাহ মাঝির নেতৃত্বে ট্রলারে ১১ জন মাঝিমাল্লা ছিলেন। সন্ধ্যায় দ্বীপের উত্তর পাশে সেন্টমার্টিন চ্যানেলে ট্রলারটি নোঙর করে জেলেরা জাল বসান। ভোরে লাল কোরাল ও চাপা সুরমা মাছগুলো ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু বলেন, ‌ধরা পড়া কোরাল মাছ এরইমধ্যে কক্সবাজার ও ঢাকায় সরবরাহ করা হয়েছে। সেখানে প্রতিকেজি ৭০০-৭৫০ টাকা দরে বিক্রি করা হবে। কক্সবাজার ও ঢাকা শহরের হোটেলগুলোতে এই মাছের চাহিদা একটু বেশি।

এ বিষয়ে টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল বলেন, এতগুলা মাছ পাওয়া আসলেই খুশির খবর। লাল কোরাল খুবই সুস্বাদু মাছ। এই মাছ ঝাঁক বেঁধে প্রবালের স্তূপে বিচরণ করে। তাই সেন্টমার্টিন সংলগ্ন এলাকায় এই মাছগুলো বেশি ধরা পড়ে। লাল কোরাল সর্বোচ্চ ৯ কেজি পর্যন্ত হয়ে থাকে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!
আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বিকাশে পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরকে একদিনের জন্য ‘প্রতীকী প্রধান শিক্ষক’ হিসেবে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!
জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর
বরগুনার পাথরঘাটায় জেলের জালে আটকা পড়া ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর
দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
সোমবার (১৬ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্টেশন অফিসের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ
স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা: অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত 
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামান হত্যায় অভিযুক্ত মো. মেহেদী (৩১) উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন। 
স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা: অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত 
আরও পড়ুন
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
কক্সবাজারে আরও এক আবাসিক হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক
কক্সবাজারে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ পেল চীন
কক্সবাজারে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি, আতংকে পালালেন ব্যবসায়ী-পথচারীরা