ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে আনা ১৮ রেলকোচ হস্তান্তর, চলবে ঢাকা-পাবনা রুটে

সৈয়দপুর (নীলফামারী), আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
ছবি : আরটিভি

‎নীলফামারীর সৈয়দপুর কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করে রেলওয়ের পাকশী ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে পাকশী রেলওয়ের বিভাগের প্রতিনিধিদের হাতে কোচগুলো হস্তান্তর করা হয়েছে। কোচগুলো দিয়ে আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করা হবে এবং বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
‎
‎রেল কারখানা সূত্রে জানা গেছে, ওইদিন উল্লেখিত সময়ে রেলওয়ে পাকশী বিভাগের সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম (সিএন্ডডাব্লু-২) ও ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকারের কাছে কোচগুলো হস্তান্তর করে। পরে সেগুলো পাকশীর উদ্দেশে সৈয়দপুর ত্যাগ করে। এর আগে গত ১৭ অক্টোবর ভোর ৪ টার দিকে ভারত থেকে প্রথম চালানের ১৮টি কোচ সৈয়দপুর রেল কারখানায় পৌঁছে।

এ সময় সেখানে বিশেষ ডিপ্রসেসিং, যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কাজ করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ৮ নভেম্বর রেলপথে পরীক্ষামূলক ট্রায়েল রান করানো হয়। পরীক্ষামূলক চলাচলের সময় ট্রেনে ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক (জিএম) আহম্মদ মাসুম, ভারত থেকে ২০০ কোচ আমদানি-সংক্রান্ত প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) জয়দুল ইসলাম ও সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ। ট্রায়াল রান শেষে ওউদিনই পঞ্চগর থেকে আবার সৈয়দপুর রেলকারখানায় ফিরে আসে। পরে ট্রায়েল রানের ফলাফল মূল্যায়ন করে কিছু কারিগরি কাজ সম্পন্ন করা হয়।
‎
‎এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, ভারতীয় কোচগুলোর নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়েল রান সম্পন্ন করা হয়েছে। ট্রায়েল রানে কারখানার প্রকৌশলীদের সঙ্গে ভারতীয় বিশেষজ্ঞ দল যুক্ত ছিলেন। তারা ট্রায়েল রানে গতিবেগসহ অন্যান্য কারিগরি দিক পরীক্ষা করেছেন। পরে ট্রায়েল রানের ফলাফল মূল্যায়ন করে কিছু কারিগরি কাজ সম্পন্ন করে কোচগুলোকে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এখন কোচগুলো দিয়ে পাবনা এক্সপ্রেস ট্রেন চলাচল করবে।
‎
‎উল্লেখ্য, ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি এই কোচগুলোতে অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং বৈশিষ্ট্য রয়েছে। ফলে দুর্ঘটনা বা সংঘর্ষের সময় কোচগুলো একে অপরের ওপর উঠে যাবে না। পুরোনো স্ক্রু কাপলিং ব্যবস্থার বদলে উন্নত সিবিসি কাপলিং থাকায় কোচগুলোতে ঝাঁকুনি অনেক কম হবে এবং ভ্রমণ হবে আরামদায়ক। এসব কোচে রয়েছে ছোট শিশুসহ যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে রয়েছে আলাদা শিশু পরিচর্যা বা বেবি কেয়ার রুম। কোচে প্রার্থনাকক্ষ বা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া বাংলাদেশের রেলওয়ের বাস্তব অবস্থা মাথায় রেখে অতিরিক্ত ওজন বহনের উপযোগী করে কোচগুলোর কাঠামো শক্তিশালী করা হয়েছে। কোচগুলোর অভ্যন্তরীণ সাজসজ্জা (ইন্টেরিয়র ডেকোরেশন) অনেক আধুনিক। আসনগুলোতে রয়েছে ফোল্ডিং ব্যবস্থা। কোচগুলোতে সুসংহত সিসিটিভি নজরদারি ব্যবস্থা এবং যাত্রীদের জরুরি প্রয়োজনের জন্য প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রতিবেশীর ধানক্ষেতে ছড়িয়ে রাখা বিষ মেশানো ডাল খেয়ে অর্ধশতাধিক কবুতরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কবুতর খামারি অদুদ হাওলাদার।
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যা
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
ময়মনসিংহের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাকিউল ইসলাম। তিনি বিদায়ী পরিচালক ডা. প্রদীপ কুমার সাহার স্থলাভিষিক্ত হয়েছেন।
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করার সময় স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে রাঙামাটির লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে মুরগি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
সুপেয় পানির সংকট, লবণাক্ততা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও উপকূলীয় জনপদের অস্তিত্ব রক্ষার দাবিতে পশুর নদীর পাড়ে দাকোপের বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মাংস খেলেন ব্যক্তি
ফেনী সীমান্তে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত