ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ফেনী সীমান্তে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ পিএম
ছবি: আরটিভি

ফেনী ও চট্টগ্রামের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৪ নভেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) একাধিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অলিনগর বিওপির বিশেষ টহল দল চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০ কেজি গাঁজা ও ৮৩ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। এসব মাদকের সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ২০০ টাকা।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায় মধুগ্রাম, তারাকুচা ও চম্পকনগর বিওপির বিশেষ টহলদল। এ সময় ২২০টি ভারতীয় শাড়ি ও ৮১টি লেহেঙ্গা জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ২৫ লাখ ৯ হাজার টাকা।

এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ফেনীর ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় ছাগলনাইয়া বিওপির টহলদল। এ সময় ৬২৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসব মাদকের সিজার মূল্য ১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা।

তবে এসব অভিযানে চোরাচালান ও মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। সবগুলো অভিযানেই মালিকবিহীন অবস্থায় এসব মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দ করা মাদক স্থানীয় থানায় এবং চোরাচালানি পণ্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্কতা অবলম্বন করছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন আক্তার (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না: ভিক্ষুকের মাইকিং
‘২০২৬ সালের যাঁরা ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অন্যথায় ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে।’ এমন ব্যতিক্রমী ও রসিকতাপূর্ণ ঘোষণা দিয়ে মাইকিং করে ভিক্ষা করছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি।  তার অভিনব এই ভিক্ষা চাওয়ার পদ্ধতি গাজীপুর মহানগরীর পূবাইল বাজারে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পূবাইল বাজারে এই চিত্র দেখা যায়। মোশাররফ হোসেন হাওলাদার নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি এক হাতে লাঠি ও অন্য হাতে শব্দবর্ধক মাইক নিয়ে বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করছেন। মাইকে ব্যবসায়ী ও পথচারীদের উদ্দেশে তিনি ঘোষণা দেন, এতদ্বারা পূবাইল বাজারের ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের যাঁরা ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অতিসত্বর বিল পরিশোধ না করলে সবাইকে ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না। শুধু তাই নয়, ভিক্ষা গ্রহণের সময়সীমা ও সর্বনিম্ন পরিমাণও নির্ধারণ করে দেন তিনি। মাইকে ঘোষণা করেন, ‘আজকের ভিক্ষা গ্রহণের শেষ সময় দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। এরপর আর ভিক্ষা গ্রহণযোগ্য হবে না। বর্তমানে সর্বনিম্ন ভিক্ষার পরিমাণ পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে।’  তার এমন ব্যতিক্রমী ঘোষণায় বাজারজুড়ে হাস্যরসের সৃষ্টি হয়। অনেক ব্যবসায়ী ও পথচারী থেমে তাঁর কথা শোনেন। কেউ কেউ মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। আবার অনেকে তার রসিকতাপূর্ণ বক্তব্য শুনে ভিক্ষাও দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ হোসেন শুধু মাইকিং করেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন না, টাকা হাতে নিয়ে স্পর্শ ও গন্ধের মাধ্যমেও নোটের মূল্য শনাক্ত করতে পারেন বলে দাবি করেন তিনি। স্থানীয়দের মতে, জীবিকার প্রয়োজনে ভিক্ষা সংগ্রহের এমন অভিনব কৌশল পূবাইল বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদারের রসিকতাপূর্ণ ঘোষণা ও ব্যতিক্রমী উপস্থাপনা ইতোমধ্যে স্থানীয়দের নজর কেড়েছে। আরটিভি/এসআর
বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না: ভিক্ষুকের মাইকিং
ধামরাইয়ে বসতবাড়িতে ঢুকে হামলা, নারীসহ আহত ৫
ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক পরিবারের বসতবাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন।
ধামরাইয়ে বসতবাড়িতে ঢুকে হামলা, নারীসহ আহত ৫
মসজিদে বালতি ভরে মলমূত্র ফেলে পালালেন কয়েকজন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি জামে মসজিদের দরজা-জানালা, দেয়াল ও মেঝেতে মলমূত্র ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
মসজিদে বালতি ভরে মলমূত্র ফেলে পালালেন কয়েকজন
আরও পড়ুন
‘বিজ’ এনজিও কর্মীদের মারধরে দুই মাসের গর্ভের সন্তান নষ্টের অভিযোগ
সীমান্তে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
লালপোল বেদেপল্লী থেকে মাদক ও টাকাসহ ১৪ জন গ্রেপ্তার
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা