ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে শিকলে বেঁধে গলায় সুপারি-কলা ঝুলিয়ে নির্যাতন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম
ছবি: সংগৃহীত

পিরোজপুরের জিয়ানগরে এক ছড়া সুপারি ও এক ফালি কলা নেওয়ার অভিযোগে ৭৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে মারধর করে শিকলে বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে। এ সময় তার গলায় ঝুলিয়ে দেওয়া হয় ওই কলা ও সুপারি।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বৃদ্ধের নাম রুহুল আমিন। স্থানীয়রা জানান, তিনি হতদরিদ্র ও মানসিকভাবে অসুস্থ।

জানা গেছে, সোমবার প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ফালি কলা নেন রুহুল আমিন। এ ঘটনায় কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। পরে তার কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করা হয়। গলায় ঝুলিয়ে দেওয়া হয় কলা ও সুপারি। এরপর তাকে গ্রাম ঘোরানো হয়। এ ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। মাঝেমধ্যে তিনি মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। তবে সামান্য অপরাধে তার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, তা ঠিক হয়নি।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, বৃদ্ধকে শিকলে বেঁধে গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুই বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
রাজশাহীতে ঢাকামুখী বাসে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন যাত্রী কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুই বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ
মাদারীপুরের কালকিনিতে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) নামে এক তরুণের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন মাহিন মুন্সি নামে আরেক তরুণ। 
টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ
ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখব: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মওলানা ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার সেই আদর্শ বুকে ধারণ করেই আমরা সামনের পথে এগিয়ে যাব।
ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখব: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ভূমিহীনদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অভিযোগ
ভোলার চরফ্যাশনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ঢালে সরকারি জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন ২৬টি ভূমিহীন পরিবার। তবে ওই জমি নিজের নামে বন্দোবস্ত নেওয়া হয়েছে দাবি করে পরিবারগুলোর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক খন্দকার রেজাউল করিমের বিরুদ্ধে। শুধু টাকা আদায়ই নয়, দাবিকৃত টাকা না দিলে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভূমিহীনদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অভিযোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ১
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সেলিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নুরুদ্দিন (৪০) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ১
আরও পড়ুন
পিরোজপুরে ট্রাকচাপায় অটোরিকশা‌চালক নিহত
কুড়িগ্রামে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন
পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় আবার কারাগারে মেগানের বাবা
সুপারি বাগানে মিলল কৃষকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা