ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের সালনা এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ বিক্ষোভ ক‌রে‌ছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে মহাসড়ক থে‌কে শ্রমিকদের স‌ড়ি‌য়ে দি‌লে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

উদ্ভূত পরিস্থিতিতে আজকের (১৯ নভেম্বর) জন্য ১০টি পোশাক কারখানায় ছুটি দেওয়া হয়েছে। এর বাইরে শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক অর্ধশত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশ -২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, আজকেও বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ কাজ করছে।

অপরদিকে গাজীপুর শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় আজও ১৫ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন এসআরবি এবং ১৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছে। যারা মহানগর, জেলা ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কথিত লকডাউনের মধ্যেই মিরসরাইয়ে ১০ কিমি যানজট
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে বন্দরনগরী চট্টগ্রামে কোনো সাড়া মেলেনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সপ্তাহের শেষ কর্মদিবসে চট্টগ্রাম বন্দর, সরকারি-বেসরকারি তিনটি ইপিজেড, মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ এই এলাকার প্রতিটি শিল্পকারখানা পুরোদমে সচল রয়েছে। সকাল থেকেই নগরীতে স্বাভাবিক যানবাহন চলাচল করছে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সার্বিক গতিও স্বাভাবিক। তবে চট্টগ্রাম বন্দর এলাকায় সড়কে যানজট দেখা গেছে।
কথিত লকডাউনের মধ্যেই মিরসরাইয়ে ১০ কিমি যানজট
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানায় আগুন-লুটপাট
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানায় আগুন ও লুটপাট করেছেন বলে অভিযোগ উঠেছে।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানায় আগুন-লুটপাট
মাগুরায় জমকালো আয়োজনে চলছে ঐতিহ্যবাহী কাত্যায়ানী পূজা
মাগুরায় জমকালো আয়োজনে চলছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী কাত্যায়ানী পূজা। ষষ্ঠির চন্ডি পাঠের মধ্য দিয়ে ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া পূজা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই পূজা উৎসবকে কেন্দ্র করে মাগুরা শহর সেজেছে এক অন্য রকম রুপে। জেলায় মোট ১০২ টি মন্ডপে জমকালো আয়োজনে এই পূজা শুরু হয়েছে। এর মধ্যে পৌরসভা এলাকায় ২১টি, সদর থানা এলাকায় (পৌরসভা ব্যতীত) ৩১টি, শ্রীপুর থানা এলাকায় ১১টি, মহম্মদপুর থানা এলাকায় ১৫টি এবং শালিখা থানা এলাকায় ২৪টি মন্ডপে এই কাত্যায়ানী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবের সবচেয়ে বড় ও বিশেষ আকর্ষণ হলো ১ হাজার ২০০ বাঁশের তৈরি একটি বিশাল ও দৃষ্টিনন্দন তোরণ (গেট)। শৈল্পিক কারুকাজে নির্মিত এই গেটটি মাগুরার কাত্যায়ানী পূজার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রাতের ঝলমলে আলোকসজ্জায় তোরণটি আরও মোহনীয় রূপ ধারণ করে, যা একনজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন লাখো দর্শনার্থী। এশিয়া মহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ঐতিহ্যবাহী এই কাত্যায়ানী পূজা উপলক্ষে লাখো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে মাগুরায়। উৎসবে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পূজা মন্ডপ গুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে জেলা পুলিশ। মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, জেলার ১০২টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে জেলা পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে মোট ৮১৩ জন সদস্য মাঠে নিয়োজিত রয়েছেন। এ ছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বক্ষণিক নজরদারির জন্য শহরের প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইতিহাসের পাতায় মাগুরার কাত্যায়ানী পূজার ইতিহাস- স্থানীয়দের তথ্যমতে, ১৯৫০ সালে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী গ্রামের সতীশ মাঝি নিজ বাড়িতে সর্বপ্রথম এই কাত্যায়নী পূজার সূচনা করেন। কালের পরিক্রমায় যা আজ মাগুরার সর্বজনীন ও ঐতিহ্যবাহী এক বিশাল উৎসবে পরিণত হয়েছে। আরটিভি/এমএইচজে
মাগুরায় জমকালো আয়োজনে চলছে ঐতিহ্যবাহী কাত্যায়ানী পূজা
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন-লুটপাট
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন-লুটপাট
যাত্রীবাহী বাসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার স্থানে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে আগুন দিয়েছে এক দুর্বৃত্ত।
যাত্রীবাহী বাসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন
আরও পড়ুন
গাজীপুরে লকডাউনে সাড়া নেই, সব চলছে স্বাভাবিক নিয়মে
গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের ভেতর কাঠের স্তুপে আগুন
গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল