ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত লকডাউনের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে বন্দরনগরী চট্টগ্রামে কোনো সাড়া মেলেনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সপ্তাহের শেষ কর্মদিবসে চট্টগ্রাম বন্দর, সরকারি-বেসরকারি তিনটি ইপিজেড, মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ এই এলাকার প্রতিটি শিল্পকারখানা পুরোদমে সচল রয়েছে। সকাল থেকেই নগরীতে স্বাভাবিক যানবাহন চলাচল করছে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সার্বিক গতিও স্বাভাবিক। তবে চট্টগ্রাম বন্দর এলাকায় সড়কে যানজট দেখা গেছে।

স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া আওয়ামী লীগের কর্মসূচির ছিটেফোঁটা প্রভাবও নেই এবং দলের কোনো তৎপরতা চোখে পড়েনি। কর্মসূচি ঘোষণা করলেও নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। সাধারণ মানুষের ক্ষোভের কথা তুলে ধরে স্থানীয়রা জানান, বিগত দেড় দশকের মাফিয়াতন্ত্র ও দুঃশাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতা যে পরিবর্তন এনেছে এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে দেশকে এগিয়ে নিচ্ছে, তার বিরুদ্ধে গিয়ে ভারতের নীলনকশা বাস্তবায়নে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নগরীর বিভিন্ন মোড়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

এদিকে লকডাউনের কোনো প্রভাব না থাকলেও সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই উপজেলায় প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ভোরে মিরসরাই উপজেলার নিজামপুর (সরকারহাট) বাজারে নাহার এগ্রোর একটি পোল্ট্রি খাদ্যবোঝাই কাভার্ডভ্যান সড়কে উল্টে গেলে চট্টগ্রামমুখী লেনে যানজট শুরু হয়। এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর সদরে থানা মসজিদের সামনে সড়কের মাঝে দুটি কাভার্ডভ্যান উল্টে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে নিজামপুর থেকে মিরসরাই সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েন।

গাজীপুর থেকে চট্টগ্রামগামী ট্রাকচালক সুজা উদ্দিন জানান, যানজটে পড়ে বড়তাকিয়া এলাকায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন; কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলতে পারছেন না। বারইয়ারহাট থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য চয়েস পরিবহনের বাসে ওঠা ইব্রাহিম খলিল জানান, ২০ মিনিটে বারইয়ারহাট থেকে বড়তাকিয়া পৌঁছালেও এখানে যানজটে আটকে পড়ে কতক্ষণ লাগবে তা বুঝতে পারছেন না।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানায় আগুন-লুটপাট
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানায় আগুন ও লুটপাট করেছেন বলে অভিযোগ উঠেছে।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানায় আগুন-লুটপাট
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা
গাজীপুরের সালনা এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কাজে যোগ না দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ বিক্ষোভ ক‌রে‌ছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে মহাসড়ক থে‌কে শ্রমিকদের স‌ড়ি‌য়ে দি‌লে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা
মাগুরায় জমকালো আয়োজনে চলছে ঐতিহ্যবাহী কাত্যায়ানী পূজা
মাগুরায় জমকালো আয়োজনে চলছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী কাত্যায়ানী পূজা। ষষ্ঠির চন্ডি পাঠের মধ্য দিয়ে ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া পূজা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই পূজা উৎসবকে কেন্দ্র করে মাগুরা শহর সেজেছে এক অন্য রকম রুপে। জেলায় মোট ১০২ টি মন্ডপে জমকালো আয়োজনে এই পূজা শুরু হয়েছে। এর মধ্যে পৌরসভা এলাকায় ২১টি, সদর থানা এলাকায় (পৌরসভা ব্যতীত) ৩১টি, শ্রীপুর থানা এলাকায় ১১টি, মহম্মদপুর থানা এলাকায় ১৫টি এবং শালিখা থানা এলাকায় ২৪টি মন্ডপে এই কাত্যায়ানী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবের সবচেয়ে বড় ও বিশেষ আকর্ষণ হলো ১ হাজার ২০০ বাঁশের তৈরি একটি বিশাল ও দৃষ্টিনন্দন তোরণ (গেট)। শৈল্পিক কারুকাজে নির্মিত এই গেটটি মাগুরার কাত্যায়ানী পূজার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রাতের ঝলমলে আলোকসজ্জায় তোরণটি আরও মোহনীয় রূপ ধারণ করে, যা একনজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন লাখো দর্শনার্থী। এশিয়া মহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ঐতিহ্যবাহী এই কাত্যায়ানী পূজা উপলক্ষে লাখো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে মাগুরায়। উৎসবে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পূজা মন্ডপ গুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে জেলা পুলিশ। মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, জেলার ১০২টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে জেলা পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে মোট ৮১৩ জন সদস্য মাঠে নিয়োজিত রয়েছেন। এ ছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বক্ষণিক নজরদারির জন্য শহরের প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইতিহাসের পাতায় মাগুরার কাত্যায়ানী পূজার ইতিহাস- স্থানীয়দের তথ্যমতে, ১৯৫০ সালে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী গ্রামের সতীশ মাঝি নিজ বাড়িতে সর্বপ্রথম এই কাত্যায়নী পূজার সূচনা করেন। কালের পরিক্রমায় যা আজ মাগুরার সর্বজনীন ও ঐতিহ্যবাহী এক বিশাল উৎসবে পরিণত হয়েছে। আরটিভি/এমএইচজে
মাগুরায় জমকালো আয়োজনে চলছে ঐতিহ্যবাহী কাত্যায়ানী পূজা
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন-লুটপাট
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন-লুটপাট
যাত্রীবাহী বাসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার স্থানে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে আগুন দিয়েছে এক দুর্বৃত্ত।
যাত্রীবাহী বাসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন
আরও পড়ুন
লকডাউনকে ‘থোড়াই কেয়ার’, গাবতলী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই মানিকগঞ্জে, জনজীবন স্বাভাবিক
হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে জাবির সব ফটকে ছাত্রদলের অবস্থান