ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কথিত লকডাউনের প্রতিবাদে সদরপুরে বিএনপির বিক্ষোভ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম
ছবি: আরটিভি

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির প্রতিবাদে ফরিদপুরের সদরপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানানোর পাশাপাশি কৃষকদল নেতা রাজু হত্যার বিচার দাবি করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সদরপুর উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বাহালুল মাতুব্বরের নেতৃত্বে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী শরিফুল ইসলাম শরিফ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সদরপুর উপজেলা শাখার সভাপতি পেয়াদা মোতালেব, সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শামীম শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে কৃষকদল নেতা রাজু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান তারা।

এ সময় তারা বলেন, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘টোকাই ও কিশোর গ্যাংদের ভাড়া করে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
‘টোকাই ও কিশোর গ্যাংদের ভাড়া করে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ’
২৮ নভেম্বর রাজশাহীতে তাফসির মাহফিলে যাবেন মিজানুর রহমান আজহারী
রাজশাহীতে প্রথমবারের মতো তাফসিরুল মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী।
২৮ নভেম্বর রাজশাহীতে তাফসির মাহফিলে যাবেন মিজানুর রহমান আজহারী
শেরপুরে ভুয়া কাজি রাফিউল কারাগারে 
ভুয়া কাবিননামা ও তালাকনামা তৈরির মামলায় শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের কথিত কাজি রাফিউল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শেরপুরে ভুয়া কাজি রাফিউল কারাগারে 
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬১ নেতাকর্মীসহ আটক ২১১
কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৬১ জন নেতাকর্মীসহ ২১১ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬১ নেতাকর্মীসহ আটক ২১১
২৫ কোটি টাকা আত্মসাৎ-পাচারের দায়ে সাবেক ভূমি মন্ত্রী ও তার স্ত্রীর ১৫ বছর কারাদণ্ড
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে।
২৫ কোটি টাকা আত্মসাৎ-পাচারের দায়ে সাবেক ভূমি মন্ত্রী ও তার স্ত্রীর ১৫ বছর কারাদণ্ড
আরও পড়ুন
পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না: রিজভী
‘টোকাই ও কিশোর গ্যাংদের ভাড়া করে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ’
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬১ নেতাকর্মীসহ আটক ২১১
কথিত লকডাউনের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট