ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে ভূমিকা রাখবে বুটেক্সের ডাই কেম এক্সপো: প্রতিমন্ত্রী টুকু

বুটেক্স সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু । ছবি: আরটিভি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ওয়েট প্রসেস ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী ‘বুটেক্স-আইটিইটি ডাই কেম এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি হয়েছে। দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল আধুনিক ডাইং শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ, পণ্যের গুণগত মান এবং উৎপাদন ব্যয় অপটিমাইজেশন নিয়ে প্যানেল আলোচনা। সকাল সাড়ে ১০টায় ‘ডাইস অ্যান্ড কেমিক্যালস ইন মডার্ন ডাইং: ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জেস, কোয়ালিটি অ্যান্ড কস্ট অপ্টিমাইজেশন’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মো. মামুন কবির। প্যানেল আলোচনায় অংশ নেন মাইক্রোফাইবার গ্রুপের টেকনিক্যাল ও মার্কেটিং পরিচালক প্রকৌশলী মো. মুখলেছুর রহমান খান, আহসান গ্রুপের নির্বাহী পরিচালক রেজাউল করিম রেজা, এম. এন. ডাইং ও মোশাররফ গ্রুপের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম লিটন, মাসকো গ্রুপের জেনারেল ম্যানেজার রেজাউল হাসান এবং ইম্পেরিয়াল-এর উপদেষ্টা তারিক উল ইসলাম। এরপর ছিল পোস্টার উপস্থাপনা আয়োজন যেখানে শিক্ষার্থীরা টেক্সটাইল কেমিস্ট্রি, পরিবেশ সংরক্ষণ, টেকসই প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনসংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

পরে অনুষ্ঠিত হয় এক্সপোর সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটি বাংলাদেশের সভাপতি প্রকৌশলী এনায়েত হোসেন ও মহাসচিব প্রকৌশলী এ এস এম হাফিজুর রহমান নিক্সন এবং সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজকের এই আয়োজন শিক্ষার্থীদের জন্য কেমিক্যাল শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি করছে, যা তাদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। আমরা সবাই মিলে আমাদের দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই এবং দেশপ্রেম বুকের মধ্যে ধারণ করে সামনে আগাতে চাওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা সরকারের পক্ষ থেকে জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ, কারণ আমরা ক্ষমতার চেয়ে দায়বদ্ধতা এবং জনগণের স্বার্থ রক্ষাকে প্রধান বলে মনে করি।

এ সময় সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম বলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্বশীল শিল্পায়নের লক্ষ্যে আমার একটি বৃহত্তর দায়বদ্ধতা রয়েছে। আমাদের শিল্পের উন্নয়ন এখন শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সাথে পরিবেশবান্ধব প্রযুক্তি ও সাসটেইনেবল টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং যুক্ত করতে হবে। একাডেমিয়ার গবেষণাগুলো যেমন উৎপাদন লাইনে পৌঁছাবে, তেমনি শিল্পের সমস্যাগুলোও বিশ্ববিদ্যালয়ের গবেষণার বিষয়বস্তু হয়ে উঠবে। শিক্ষার্থীদের মেধা, সততা ও পরিশ্রম করার মানসিকতাই হবে আগামী বাংলাদেশের টেক্সটাইল শিল্পের মূল ভিত্তি।

অনুষ্ঠানে প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, আইটিইটি ভবিষ্যতেও বুটেক্সের বিভিন্ন ক্লাব, বিশেষ করে ওয়েট প্রসেসিং ক্লাবের সাথে তাদের সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখবে। আইইবির নেতৃবৃন্দের মতে, প্রদর্শনীটি আয়োজনের দিক থেকে আন্তর্জাতিক 'আইটিএমএ' এক্সপোর মতো জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় মনে হয়েছে।

এছাড়া বুটেক্সের নতুন নতুন উন্নয়নমূলক কাজের প্রশংসা করে উপাচার্যের যেকোনো উদ্যোগে আইটিটির পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

এ. এস. এম হাফিজুর রহমান নিক্সন বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো শুধুমাত্র ডায়িং ও টেক্সটাইল কেমিক্যালের ওপর এই দুই দিনব্যাপী এক্সপো অনুষ্ঠিত হয়েছে, যা শিক্ষার্থীদের শিল্পের সর্বশেষ উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে সরাসরি জ্ঞান অর্জনে সহায়তা করবে। টেক্সটাইল প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে শিক্ষার্থীদের খাপ খাওয়াতে এবং ভবিষ্যতে অগ্রসর জ্ঞান নিয়ে শিল্পে যুক্ত হতে পাঠ্যপুস্তকের বাইরে এই ধরনের শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ ও এক্সপো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সংযোগ বৃদ্ধি ও শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। আমদানি নির্ভরতা কমাতে ও উৎপাদন খরচ সাশ্রয়ে দেশেই ডাইস-কেমিক্যাল তৈরির জন্য একটি 'কেমিক্যাল ভিলেজ' গড়ে তোলা প্রয়োজন। বিদেশ থেকে কেমিক্যাল আমদানি না করে দেশেই ম্যানুফ্যাকচারিং করা সম্ভব হলে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। ফলে প্রতিবছর বিদেশে চলে যাওয়া কোটি কোটি ডলার সাশ্রয় করে তা দেশের অর্থনীতিতে রাখা সম্ভব হবে।

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ এক্সপোর সমাপ্তি ঘটে। টেক্সটাইল শিল্পের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, শিল্পের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান এবং টেকসই টেক্সটাইল শিল্পের সম্ভাবনা তুলে ধরার লক্ষ্য নিয়ে এ এক্সপোর আয়োজন করা হয়।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবু সাঈদের আত্মদান গণতান্ত্রিক আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিকৃতি। তার আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন টার্নিং পয়েন্টে পৌঁছেছিল।
আবু সাঈদের আত্মদান গণতান্ত্রিক আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল: ত্রাণমন্ত্রী
‘বেরোবির বিশেষ উন্নয়ন প্রকল্প ডিসেম্বরের মধ্যে একনেকে পাস করা হবে’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিশেষ উন্নয়ন প্রকল্প একনেকে পাস করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। 
‘বেরোবির বিশেষ উন্নয়ন প্রকল্প ডিসেম্বরের মধ্যে একনেকে পাস করা হবে’
টানা চতুর্থবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ড. খালিদ, বাংলাদেশে পঞ্চম
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় টানা চতুর্থবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (BAEC) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. মো. খালিদ হোসাইন।
টানা চতুর্থবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ড. খালিদ, বাংলাদেশে পঞ্চম
সাংবাদিকদের ওপর হামলায় রাকসু হল সংসদের জিএসের ছাত্রত্ব বাতিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের তিন নেতাকর্মীর পাশাপাশি রাকসু শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্বও সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।
সাংবাদিকদের ওপর হামলায় রাকসু হল সংসদের জিএসের ছাত্রত্ব বাতিল
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তদন্ত প্রতিবেদন, দুজনের ছাত্রত্ব নেই তবুও বাতিলের সুপারিশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। তবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে দুজনেরই নিয়মিত ছাত্রত্ব নেই বলে জানা গেছে।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তদন্ত প্রতিবেদন, দুজনের ছাত্রত্ব নেই তবুও বাতিলের সুপারিশ
আরও পড়ুন
বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ
বুটেক্সের শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার