ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
ছবি: আরটিভি

কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সূর্য পূজা বা ছট পূজা।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে জেলা শহরের ধরলা নদীর পাড়ে এই পূজার মূল অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় ব্রতী নারী-পুরুষ ও পুণ্যার্থীরা নদীর ঘাটে সমবেত হয়ে সূর্যদেবের আরাধনা করেন।

অনুসারীদের সূত্রে জানা গেছে, ছট পূজা বা সূর্য পূজা মূলত হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রচলিত একটি প্রাচীন ধর্মীয় সংস্কৃতি। এ পূজাকে কেন্দ্র করে সম্প্রদায়ের মায়েরা সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় টানা কঠোর উপবাস ব্রত পালন করেন।

জানা যায়, ছট পূজা মূলত সূর্যদেব ও ছঠী মাইয়ার উপাসনাকে কেন্দ্র করে পালিত হয়। এ উৎসবে ব্রতীরা পরিবারের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় কঠোর নিয়ম মেনে চলেন। ‘নহায়-খায়’, ‘খরনা’, ‘সন্ধ্যা অর্ঘ্য’ ও ‘ঊষা অর্ঘ্য’—এই চারটি পর্যায়ের মধ্য দিয়ে উৎসব সম্পন্ন হয়। বাঁশের তৈরি ডালা ও কুলোয় ফলমূল, আখ, নারকেল, কলা এবং ঐতিহ্যবাহী ঠেকুয়া সাজিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়।

কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ে মানুষেরা সূর্যদেব ও সূর্যের বোন ‘ছঠী মাইয়া’র প্রতি গভীর শ্রদ্ধা ও উপাসনা নিবেদনের মধ্য দিয়ে প্রতিবছর এই পূজা উদযাপিত হয়ে আসছে।

জেলার সদরের ধরলা নদীতে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ও সোমবার ভোরে ভক্ত ও পুণ্যার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ধর্মীয় এই আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।

রবিদাস সম্প্রদায়ের পূজারী শ্রী মনোষ বাঁশফোর বলেন, বহুবছর ধরে পালিত হওয়া এ পূজা হরিজন ও রবিদাসদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এখন আমাদের বড় উৎসবে পরিণত হয়েছে। সোমবার ভোরে ঊষা অর্ঘ্যের মধ্য দিয়ে চারদিনের সূর্য পূজা শেষ হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভালুকায় ৩০ শতাংশের নিচে পাশের হার হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন। 
ভালুকায় ৩০ শতাংশের নিচে পাশের হার হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ
শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্যহাতির আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। মাঠে আমন ধান পাকতে শুরু করলেও হাতির পালের আক্রমণের ভয়ে পুরোপুরি পাকার আগেই আধাপাকা ধান কেটে ঘরে তুলতে বাধ্য হচ্ছেন তারা। এতে একদিকে যেমন ফসলের কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক, অন্যদিকে জীবন ও সম্পদের নিরাপত্তাহীনতায় দিন কাটছে সীমান্তবাসীর। স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া, নয়াবিল ও পোড়াগাঁও ইউনিয়নের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় এবারও আমন ধানের আবাদ করা হয়েছে। বর্তমানে অধিকাংশ জমির ধান পাকতে শুরু করেছে। কিন্তু সন্ধ্যা নামলেই খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে ও ধানখেতে নেমে আসছে বন্যহাতির পাল। ইতোমধ্যে কয়েক দফায় ফসলি জমিতে হানা দিয়ে ধান খেয়ে ও পায়ের নিচে মাড়িয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে হাতির দল। ফসল রক্ষায় জমির পাশে অস্থায়ী টংঘর তৈরি করে রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকেরা। হাতি তাড়াতে টিন পেটানো, চিৎকার ও মশাল জ্বালিয়ে চেষ্টা চালানো হচ্ছে। তবে বর্তমান বাজারে কেরোসিন তেলের বাড়তি দামের কারণে মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোও কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকেরা জানান, সারা বছরের পরিশ্রমের ফসল চোখের সামনে নষ্ট হতে দেখার চেয়ে লোকসান মেনে নিয়ে আধাপাকা ধান কেটে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জের সমশ্চূড়া বিট কর্মকর্তা মো. কাউছার হোসেন জানান, বন্যহাতির গতিবিধি পর্যবেক্ষণে বনের বিভিন্ন পয়েন্টে আধুনিক এআই ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং মানুষ ও হাতির মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে নানা সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মতে, একদিকে বন্যহাতির বিচরণক্ষেত্র, অন্যদিকে মানুষের বসতি ও কৃষিজমি— এই দুইয়ের সংঘাতের মাশুল দিতে হচ্ছে সাধারণ কৃষকদের। বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি কৃষকের ফসল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের কাছে স্থায়ী ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আরটিভি/এমএইচজে
শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান 
আরটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর পাবনার ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। 
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান 
ত্রিদেশীয় শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক
বান্দরবানে বাংলাদেশ-মিয়ানমার ও ভারত মিজোরামের ত্রি পিলার শূন্য সীমা রেখায় সন্দেহজনক হিসেবে স্থানীয় ম্রো সম্প্রদায়ের ২ জনসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ )রুমা ব্যাটালিয়নের ৯ বিজিবি)।
ত্রিদেশীয় শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক
কুড়িগ্রামে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ীবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামে রোববার (১৫ নভেম্বর) দিন ও রাতব্যাপী ভাবগাম্ভীর্য' ও উৎসবমুখর পরিবেশে প্রয়াত লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালিত হয়েছে।
কুড়িগ্রামে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালন
আরও পড়ুন
কুড়িগ্রামে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালন
গাঁজা-বিদেশি মদ রান্নাঘরে লুকিয়েও পার পেলেন না বাহাদুর
৩ মাসে ধরে রহস্যজনকভাবে নিখোঁজ নাসিমা, দিশেহারা স্বামী-সন্তান
কুড়িগ্রামে বিপুল মাদক উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৭