ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম
ছবি: আরটিভি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে অফিসের চেয়ার, টেবিল, ফ্যানসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়দের ভাষ্য, রাত আনুমানিক আড়াইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় সেখানে অবস্থান করে চলে যায়। পরে আগুনে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যাওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা ওই ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা ও সাবেক এক জনপ্রতিনিধির উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে চোরের মতো ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা ঐক্যবদ্ধ বিএনপি, তাদের প্রতিহত করব। আওয়ামী লীগ নেতা ও সাবেক এক চেয়ারম্যানের উসকানিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করছি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন।’

হাসিলবাগ গ্রামের যুবদল নেতা ও ইউপি সদস্য পদপ্রার্থী তুহিন খান বলেন, রাতে কে বা কারা বিএনপির পার্টি অফিসে আগুন দিয়েছে। এতে চেয়ার, টেবিল, ফ্যানসহ অফিসের সবকিছু পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করা জরুরি। তারা কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা বা সহিংসতা চান না। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই দীপঙ্কর মন্ডলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার মাদরাসা মার্কেটের তৃতীয় তলায় কেক, ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে এই নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। 
নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন
গাজীপুরের শিল্পাঞ্চল স্বাভাবিক হতে শুরু করেছে, ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা
টানা ১৫ দিনের শ্রমিক আন্দোলন ও উত্তেজনার পর গাজীপুরের শিল্পাঞ্চল স্বাভাবিক হতে শুরু করেছে। খুলে দেওয়া হয়েছে অধিকাংশ তৈরি পোশাক কারখানা।
গাজীপুরের শিল্পাঞ্চল স্বাভাবিক হতে শুরু করেছে, ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা
পাগলা মসজিদের দানবাক্সে বিদেশগামীর চিঠি, দালালের বিচার চেয়ে আল্লাহর কাছে আকুতি
ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হয়েছেন এক বিদেশগামী। হারিয়েছেন লাখ লাখ টাকা। প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক যন্ত্রণায় ভুগছেন তিনি।
পাগলা মসজিদের দানবাক্সে বিদেশগামীর চিঠি, দালালের বিচার চেয়ে আল্লাহর কাছে আকুতি
রাতের আঁধারে শ্রমিক দলের কার্যালয়ে আগুন
শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে এ ঘটনা ঘটে।
রাতের আঁধারে শ্রমিক দলের কার্যালয়ে আগুন
গলায় ও শরীরে রশি পেঁচানো অবস্থায় ধানক্ষেতে পড়েছিল রাব্বি
জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ হওয়ার তিন দিন পর রাব্বি হাসান (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
গলায় ও শরীরে রশি পেঁচানো অবস্থায় ধানক্ষেতে পড়েছিল রাব্বি
আরও পড়ুন
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
ঝিনাইদহে ফুলকপির কেজি মাত্র ২ টাকা