ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের শিল্পাঞ্চল স্বাভাবিক হতে শুরু করেছে, ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি: আরটিভি

টানা ১৫ দিনের শ্রমিক আন্দোলন ও উত্তেজনার পর গাজীপুরের শিল্পাঞ্চল স্বাভাবিক হতে শুরু করেছে। খুলে দেওয়া হয়েছে অধিকাংশ তৈরি পোশাক কারখানা। শনিবার (২১ নভেম্বর) জেলার কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, ভোগড়া বাইপাস, মেম্বারবাড়ী, ভবানীপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ী, আসপাডা, আনসার রোড, মাওনা, বোর্ড বাজার টঙ্গী অঞ্চলের পোশাক কারখানা গুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। সকালে যথাসময়ে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে শ্রমিকরা তাদের কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

শিল্প পুলিশ ও বিভিন্ন কারখানার মানব সম্পদ (এইচআর) বিভাগ সূত্র জানা যায়, ৮০ শতাংশ পোশাক কারখানা আজ খোলা রয়েছে এবং ৮০ শতাংশ শ্রমিক কাজে যোগদান করেছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। কয়েকজন পোশাক শ্রমিকের সাথে কথা বললে তারা জানায়, একটি মহল শ্রমিক আন্দোলনকে ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিল। দুপুর পর্যন্ত গাজীপুর মহানগর এবং জেলার কোথাও কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার গ্রীণ ফাইভার, কনফিডেন্স ট্যাক্স ওয়্যার, নতুন বাজার এলাকার এস এম নীট ওয়্যার পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে উৎপাদন ফ্লোরে শান্তিপূর্ণ অবস্থান করায় দুপুরে ছুটি দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কারখানার শমিকরা সাফারি পার্ক সড়কের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাথে শিল্প পুলিশ থাকায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বাসায় চলে গিয়েছে।

বিভিন্ন কারখানায় প্রধান ফটকের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদেরকে শ্রমিকদের পরিচয় পত্র (আইডি কার্ড) চেক করে তাদেরকে ভিতরে প্রবেশ করাতে দেখা গেছে। পুলিশের পক্ষ থেকেও শ্রমিকদের প্রতি নজরদারি ছিল। কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন কার্যক্রম চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন মনে করেন, আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে এমন প্রত্যাশা থেকে পোশাক শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন। শ্রমিকরা মনে করছেন মজুরি বোর্ড তাদের বেতন বাড়ানোর নিশ্চয়তা দিচ্ছে। এ কারণে তারা কাজে ফিরছেন। তবে মালিকপক্ষ এখনো বেতন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট কোনো বাস্তব সম্মত প্রস্তাব দেয়নি। বিষয়টি দুঃখজনক।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে যোগ দিয়েছেন। গাজীপুরের শিল্পাঞ্চলে প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন
নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার মাদরাসা মার্কেটের তৃতীয় তলায় কেক, ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে এই নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। 
নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন
পাগলা মসজিদের দানবাক্সে বিদেশগামীর চিঠি, দালালের বিচার চেয়ে আল্লাহর কাছে আকুতি
ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হয়েছেন এক বিদেশগামী। হারিয়েছেন লাখ লাখ টাকা। প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক যন্ত্রণায় ভুগছেন তিনি।
পাগলা মসজিদের দানবাক্সে বিদেশগামীর চিঠি, দালালের বিচার চেয়ে আল্লাহর কাছে আকুতি
রাতের আঁধারে শ্রমিক দলের কার্যালয়ে আগুন
শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে এ ঘটনা ঘটে।
রাতের আঁধারে শ্রমিক দলের কার্যালয়ে আগুন
গলায় ও শরীরে রশি পেঁচানো অবস্থায় ধানক্ষেতে পড়েছিল রাব্বি
জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ হওয়ার তিন দিন পর রাব্বি হাসান (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
গলায় ও শরীরে রশি পেঁচানো অবস্থায় ধানক্ষেতে পড়েছিল রাব্বি
আরও পড়ুন
গাজীপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ী
বেলা শেষে মাছ বিক্রেতা জসিমের ভালোবাসায় ফিরে আসে ‘বক’
কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি
শ্রীপুরে ছুটির পর মিছিল নিয়ে কারখানায় হামলা করলেন শ্রমিকরা