ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশকর্মীদের গুলি করে ৩ কোটি টাকা লুট, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের শ্রীপুরে বিকাশের ডিস্ট্রিবিউটরের কর্মীদের প্রাইভেটকার আটক করে তিন কোটি টাকা লুট এবং গুলি করে তিন কর্মীকে আহত করার ঘটনার জড়িত এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ডিবি পুলিশের ইন্সপেক্টর হাসমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ইমরান শেখ (২৪) গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য শুক্রবার (২০ নভেম্বর) তার সহযোগী রবিন আহম্মেদকে (২২) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (চন্না পাড়া আশ্রয়ণ প্রকল্প) থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে টাকা লুটের ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে শনিবার তাদেরকে ডাকাতি ও অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ইমরান শেখের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি এবং ডাকাতির ঘটনায় ৭টি এবং রবিন আহম্মেদের বিরুদ্ধে বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের ৩টি মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় প্রাইভেটকার থামিয়ে বিকাশ ম্যানেজার হিমেল আহমেদকে (৩৫) গুলি করে তিন কোটি টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তারা প্রাইভেটকারে থাকা ম্যানেজারের দুই সহকর্মী ও চালকসহ তিনজনকে মারধর করে আহত করে। তারা বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এরিয়ার চ্যানেল এন্টারপ্রাইজের অধীনে চাকরি করে।

গুলিবিদ্ধ হিমেল আহমেদ (৩৫) শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার মোহাম্মদ জসিমের ছেলে। তিনি শ্রীপুর এরিয়ার হিসাব বিভাগের ম্যানেজার (ব্যবস্থাপক) হিসেবে কর্মরত আছেন। আহত অপর দুই সহকর্মী লোন শাখার ক্রেডিট ম্যানেজার (ব্যবস্থাপক) ফাহাদ হোসেন (৩৫) শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার বুলবুল আহমেদ, শ্রীপুর-মাওনা এরিয়ার সুপারভাইজার বেড়াইদেরচালা (এসকিউ সোয়েটার কারখানা সংলগ্ন) এলাকার মোহাম্মদ জামানের ছেলে রিফাত (৩০) এবং প্রাইভেটকার চালক কেওয়া পশ্চিম খন্ড এলাকার মৃত ফালু মিয়ার ছেলে লাল মিয়া (৩২)। তাদেরকে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা দেওয়া হয়েছে।

ক্রেডিট ম্যানেজার (ব্যবস্থাপক) ফাহাদ হোসেন বলেন, বিকেল আনুমানিক ৪টা বা সাড়ে ৪টার দিকে আমরা তিন সহকর্মী বিকাশের নরসিংদী সদরের ডিস্ট্রিবিউশন শাখা থেকে চার বস্তায় চার কোটি টাকা নিয়ে প্রাইভেটকারযোগে শ্রীপুরের মাওনার উদ্দেশ্যে রওনা দেই। প্রাইভেটকারটি শ্রীপুরের গোসিংগা পার হয়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্ণপুর এসে পৌঁছলে পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেল আমাদের প্রাইভেটকার ঘেরাও করে আটক করে। প্রতি মোটরসাইকেলে দুইজন করে লোক ছিল। কিছু বুঝে উঠার আগেই প্রাইভেটকারের সামনে বসে থাকা বাম পাশের গ্লাস ভেঙে ফেলে এবং হিমেল আহমেদকে গুলি করে। এসময় অন্যান্যরা চালকের পাশের গ্লাস ভেঙে চালককে এবং পেছনে ডান পাশে বসে থাকা আমার দরজার গ্লাস ভেঙে আমাদেরকে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে। এতে আমি ও চালক আঘাত পেয়ে আহত হয়। পরে হামলাকারী দুর্বৃত্তরা প্রাইভেটকারের পেছনে রাখা চারটি টাকার বস্তার মধ্যে তিনটি বস্তা নিয়ে দুই মিনিটের মধ্যে ঘটনাস্থল থেকে শ্রীপুরের দিকে দ্রুত পালিয়ে যায়। প্রতি বস্তায় কোটি করে টাকা করে রাখা ছিল। পরে আমি নিজে প্রাইভেটকারটি চালিয়ে শ্রীপুর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নেই এবং গুরুতর আহত হিসাব বিভাগের ম্যানেজার (ব্যবস্থাপক) গুলিবিদ্ধ হিমেল আহমেদ প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেলেন অভ্যুত্থানে গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব
জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বিপ্লব হোসেন মারা গেছেন।
মারা গেলেন অভ্যুত্থানে গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব
তিস্তায় সেতু নির্মাণের দাবিতে অভিনব আয়োজন
রংপুর জেলার পীরগাছায় পানি শুন্য তিস্তা নদীর চরে সেতু নির্মাণের দাবিতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দুইদিনব্যাপী শুরু হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা।
তিস্তায় সেতু নির্মাণের দাবিতে অভিনব আয়োজন
রাস্তায় কাঁটাতারের বেড়া, বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের মারধর
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চলাচলের পথে কাঁটাতারের বেড়া দিয়ে একটি বাড়ির বাসিন্দাদের অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে আলী আশরাফ শিমুলের বিরুদ্ধে। 
রাস্তায় কাঁটাতারের বেড়া, বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের মারধর
রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি
বিচারকেরা প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 
রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি
দালালের উপযুক্ত বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হয়ে প্রতারকদের বিচার এবং নিরাপদ বিদেশযাত্রার আকুতি জানিয়ে একটি চিঠি লিখেছেন এক বিদেশগামী। চিঠিটি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।
দালালের উপযুক্ত বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
আরও পড়ুন
গাজীপুরের শিল্পাঞ্চল স্বাভাবিক হতে শুরু করেছে, ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেপ্তার
গাজীপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ী
বেলা শেষে মাছ বিক্রেতা জসিমের ভালোবাসায় ফিরে আসে ‘বক’