ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে আগুন ধরলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিরিশিরি বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ১টা ৩৪ মিনিটে দুর্বৃত্তরা পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

তিনি বলেন, আনসার সদস্যদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অন্যদিকে শাখা ব্যবস্থাপক মো. শামসুল হক বলেন, গভীর রাতে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের বাইরে আনসার সদস্যরা পাহারায় ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে তারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে পেট্রোলভর্তি আরও একটি কাচের বোতল পড়ে ছিল, যা বিস্ফোরিত হয়নি।

তিনি বলেন, পেট্রোল বোমাটি কার্যালয়ের ভেতরে প্রবেশ না করায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কার্যালয়ের গেটের সামনে রাখা একটি মোটরসাইকেলের পেছনের কিছু অংশ পুড়ে গেছে।

এদিকে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন
বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী তিন বছরের জন্য দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর রহমান সভাপতি ও এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১০ জন। সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য পদে নির্বাচন করেছেন ৬ জন, নির্বাচিত হয়েছেন ১ জন সাধারণ সম্পাদক, ৩ জন কার্যকরী সদস্য। সেই সাথে আরটিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর ) দুপুরে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে ভোটগ্রহণ চলে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত। ফলাফল ঘোষণা করা হয় বিকেল সাড়ে ৫টার সময়। ভোটের ফলাফল থেকে জানা যায়, দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর রহমান সভাপতি, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির এবং এসএম সাইফুল্লাহ সহ-সভাপতি, এবং এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা নিউজের জেলা প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল, সহ-সম্পাদক পদে দৈনিক সংবাদ-এর প্রতিনিধি রামপ্রসাদ সরকার দিপু ও চ্যানেল নাইন-এর জেলা প্রতিনিধি আরফিন আহমেদ আপেল নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আগামীর সময় পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রানা পারভেজ ও সমাজসেবা সম্পাদক পদে আরটিভির জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ।  কার্যকরী সদস্য পদে গাজী টেলিভিশন ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি রিপন আনসারী, দৈনিক সমকালের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাসার আব্বাসী নির্বাচিত হয়েছেন। আগামী ২০২৬-২০২৯ সেশনের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাভলু প্রধান নির্বাচন কমিশনার, তারুণ্যের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার সুজন হোসেন এবং দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল হক চন্দন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ত্রি-বার্ষিক সাধারণ সভা উদ্‌বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানু। ত্রিবার্ষিক সাধারণ সভায় মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহানুর ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব। বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার নব নির্বাচিত সভাপতি মতিউর রহমান বলেন, আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে চাই। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে মানিকগঞ্জের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, দুর্ভোগ ও ভোগান্তির পাশাপাশি জেলার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যা তুলে ধরা হবে। একই সঙ্গে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা কাজ করব। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি মানিকগঞ্জের সার্বিক উন্নয়নেও সংগঠনটি ভূমিকা রাখবে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সুজন বলেন, নতুন নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখা কে একটি মডেল সমিতি হিসেবে গঠন করতে চাই। পাশাপাশি সংগঠনটি সাংবাদিকদের অধিকার আদায়ের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে সমাজে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করছি। নির্বাচনের ফলাফলের পর মানিকগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। আরটিভি/এমএইচজে
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন
সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি শ্রমিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২১ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের ভেতর থেকে তাকে আটক করে বিএসএফ সদস্যরা। আটক শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শাহরিয়ার স্থানীয় কয়েকজন শ্রমিকের সঙ্গে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা জিরো পয়েন্ট এলাকায় পাথর আনতে যান। একপর্যায়ে পাথর সংগ্রহ করতে গিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।  এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্য শ্রমিকেরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তবে শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ।   এদিকে শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তার ছেলে কানে কম শোনেন। শনিবার সকালে তাকে হাদারপার বাজারে একটি দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু দোকানে না গিয়ে সে পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ। তিনি বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাকে আটক করেছে। তাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আলোচনা চলছে। আরটিভি/এসআর  
সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি!
নিজের বিরুদ্ধে করা ধর্ষণ, প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে নিতে ভুক্তভোগীকে দিয়ে জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেনের বিরুদ্ধে।
ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি!
মারা গেলেন অভ্যুত্থানে গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব
জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বিপ্লব হোসেন মারা গেছেন।
মারা গেলেন অভ্যুত্থানে গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব
তিস্তায় সেতু নির্মাণের দাবিতে অভিনব আয়োজন
রংপুর জেলার পীরগাছায় পানি শুন্য তিস্তা নদীর চরে সেতু নির্মাণের দাবিতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দুইদিনব্যাপী শুরু হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা।
তিস্তায় সেতু নির্মাণের দাবিতে অভিনব আয়োজন
আরও পড়ুন
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ
‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
হামলায় গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ক্ষতিগ্রস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি