ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সিলিংয়ে লুকিয়েও পার পেলেন না খোরশেদ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএম
ছবি: সংগৃহীত

হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত খোরশেদ আলম (৩৫) নামে এক আসামিকে বাসার সিলিংয়ে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বাসায় অভিযান চালানোর ১০ মিনিটের মধ্যেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনি (৪২ কলোনি) থেকে তাকে গ্রেপ্তার কার হয়।

এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ জানান, খোরশেদ বাসায় অবস্থান করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তিনি বাসার সিলিংয়ে লুকানোর চেষ্টা করেন। পরে সেখান থেকে তাকে নামিয়ে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, তল্লাশির সময় খোরশেদের পরা জিন্স প্যান্টের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পুরোনো পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া তার শোয়ার ঘর থেকে পিস্তলসদৃশ একটি বস্তু ও আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বাভাবিক আছে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের পরিবেশ, কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা
সরকারের গঠন করা মজুরি বোর্ডের নতুন বেতন নির্ধারণের পর কয়েক জায়গায় শ্রমিক বিক্ষোভ হলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই শিল্প কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন।
স্বাভাবিক আছে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের পরিবেশ, কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা
পদ্মার এক কাতল ৪৬ হাজার টাকায় বিক্রি
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলে ওসমান কাজী ও জামাল কাজীর জালে ধরা পড়েছে ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। যার দাম হয়েছে ৪৬ হাজার ২৫০ টাকা।
পদ্মার এক কাতল ৪৬ হাজার টাকায় বিক্রি
যশোর সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
দেশের বর্তমান প্রেক্ষাপটে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে যশোর সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
যশোর সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
নারীদের ছবি দিয়ে ডেটিং সাইটে অভিনব প্রতারণা, ৭ পুরুষ গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন ডেটিং সাইটকে কেন্দ্র করে অভিনব প্রতারণার ফাঁদ তৈরি করেছিল একটি চক্র। নারীদের আকর্ষণীয় ছবি ব্যবহার করে খোলা হতো বিভিন্ন ভুয়া আইডি। দেশি-বিদেশি মোবাইল নম্বর থেকে পুরুষদের সঙ্গে যোগাযোগ করে দেওয়া হতো প্রেম, বন্ধুত্ব ও ডেটিংয়ের প্রলোভন। এরপর অনলাইন চ্যাটিং কিংবা সরাসরি দেখা করার সুযোগ দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হতো টাকা। কিন্তু চ্যাটের ওপাশে কোনো নারী নয়, কথা বলতেন চক্রের পুরুষ সদস্যরা। এমনই একটি প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নারীদের ছবি দিয়ে ডেটিং সাইটে অভিনব প্রতারণা, ৭ পুরুষ গ্রেপ্তার
নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন অধিকাংশ শ্রমিকরা
অবশেষে ঘোষণা হলো পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো। দীর্ঘ দরকষাকষি আর ভোটাভুটির পর ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা, যা ডিসেম্বর থেকে কার্যকর হবে। এদিকে এ ঘোষণার পর শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন শিল্পাঞ্চলের অধিকাংশ শ্রমিকরা।
নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন অধিকাংশ শ্রমিকরা
আরও পড়ুন
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ধরা
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
চলমান অচলাবস্থা নিরসনে জরুরি সভা ডেকেছে চুয়েট শিক্ষক সমিতি