ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মান্দায় সাড়ে ৫ হাজার কৃষককে বিনামূল্যে বীজ-সার বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

নওগাঁর মান্দায় রবি মৌসুমে সরিষার আবাদ বাড়াতে সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকদের এ সহায়তা দেওয়া হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এসব কৃষি উপকরণ পেয়ে সরিষা চাষে আগ্রহী হয়ে উঠবেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা নুর বক্স মণ্ডল, উপজেলা মহিলা দলের সহসভাপতি লায়লা আঞ্জুমান বানু, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম ও রুমেলা খাতুন এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতাসহ গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষকরা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং
ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষাবৃত্তি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানাসহ কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং
চারা গজানো ধান নিয়ে বিপাকে নওগাঁর কৃষকরা
মাঠজুড়ে সোনালি পাকা ধানের সমারোহ থাকলেও অসময়ের বৃষ্টি ও জলাবদ্ধতায় চরম দুশ্চিন্তায় পড়েছেন নওগাঁর আমন চাষিরা। কাটা ও নুইয়ে পড়া ধান পানিতে ভিজে যাওয়ায় অনেক ধানে ইতোমধ্যে অঙ্কুরোদগম বা চারা গজাতে শুরু করেছে।
চারা গজানো ধান নিয়ে বিপাকে নওগাঁর কৃষকরা
মানিকগঞ্জে ১৫ সংগ্রামী নারীকে সম্মাননা
মানিকগঞ্জে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫জন সংগ্রামী নারীকে সম্মাননা দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মানিকগঞ্জে ১৫ সংগ্রামী নারীকে সম্মাননা
মহাবিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানী
মহাবিপন্ন প্রাণী শকুন রক্ষা ও তার বংশ বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সভা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সুন্দরবনের পশুর নদে একটি ভ্যাসেল জাহাজে এই সভার আয়োজন করে বাংলাদেশ বন বিভাগ।
মহাবিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানী
ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু  
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে পৌনে চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু  
আরও পড়ুন
চারা গজানো ধান নিয়ে বিপাকে নওগাঁর কৃষকরা
অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন, যা জানা গেল
নিম্নমানের ধানবীজ রাস্তায় ফেলে শেরপুরের কৃষকদের প্রতিবাদ
স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন ওষুধ অনুমোদন দিল এফডিএ