ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

চারা গজানো ধান নিয়ে বিপাকে নওগাঁর কৃষকরা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম
বৃষ্টিতে নুয়ে পড়া ধান কাটছেন নওগাঁর আমন চাষিরা : ছবি আরটিভি

মাঠজুড়ে সোনালি পাকা ধানের সমারোহ থাকলেও অসময়ের বৃষ্টি ও জলাবদ্ধতায় চরম দুশ্চিন্তায় পড়েছেন নওগাঁর আমন চাষিরা। কাটা ও নুইয়ে পড়া ধান পানিতে ভিজে যাওয়ায় অনেক ধানে ইতোমধ্যে অঙ্কুরোদগম বা চারা গজাতে শুরু করেছে। এতে ফসল ঘরে তোলা এবং বাজারে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে উভয় সংকটে দিন কাটাচ্ছেন জেলার কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, নওগাঁ সদর উপজেলার চকপ্রসাদ এলাকার মাঠে কৃষকেরা চলতি আমন মৌসুমে স্বর্ণা-৫, ব্রি ধান-৭৫, বিনা ধান-১৭ এবং ব্রি ধান-৯০ জাতের ধান আবাদ করেছেন। পাকা ধান কেটে মাঠে শুকানোর জন্য রাখা হলেও প্রতি বছরের মতো এবারও আমন মৌসুমে দেখা দেয় ধান কাটা শ্রমিকের সংকট। এর মধ্যেই বৃষ্টির প্রভাবে ধানের গোড়ায় পানি জমে যায় এবং পাকা ধান মাঠে নুইয়ে পড়ে। অনেক স্থানে কৃষকদের আধা-হাঁটু পানিতে নেমে ধান কাটতে দেখা গেছে। পানিতে দীর্ঘক্ষণ ডুবে থাকা ও ভিজে যাওয়ার কারণে নুইয়ে পড়া ধানের শীষে বীজ বা চারা গজানোর ঘটনা ঘটছে।

চকপ্রসাদ এলাকার কৃষক আমিনুল ইসলাম জানান, বৃষ্টির আগেই তারা ধান কাটার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান কাটতে পারেননি। বর্তমানে তাদের জমির ধান নুইয়ে পড়েছে এবং মাঠে পানি জমেছে। এরই মধ্যে বেশ কিছু ধানে চারা গজাতে শুরু করেছে, যা নিয়ে তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন।

একই এলাকার আরেক কৃষক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, চলতি আমন মৌসুমে ধান চাষে তাদের বিঘাপ্রতি প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে। এখন জলাবদ্ধতা ও নুইয়ে পড়া ধান কাটতে আগের চেয়ে বেশি মজুরি দিয়ে শ্রমিক নিতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বিঘাপ্রতি আরও দুই থেকে তিন হাজার টাকা বেড়ে গেছে।

তিনি আক্ষেপ করে বলেন, ভেজা ও চারা গজানো ধান বাজারে নিয়ে গেলে কেউ কিনতে চায় না, সঠিক দামও পাওয়া যায় না। একদিকে বাড়তি খরচ, অন্যদিকে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা—সব মিলিয়ে তারা চরম বিপাকে পড়েছেন।

তবে সদর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির আগাম সতর্কবার্তা ও পরামর্শ দেওয়ায় ক্ষতির মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

নওগাঁ সদর উপজেলা কৃষি অফিসার মো. মুনিরুল ইসলাম জানান, চলতি মৌসুমে সদর উপজেলায় প্রায় ১০ হাজার ৩৯০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ ধান কাটা হয়েছে এবং এ বছর প্রায় ৫৪ হাজার মেট্রিকটন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অসময়ের বৃষ্টিতে কৃষকেরা সাময়িক সমস্যায় পড়েছেন ঠিকই, তবে কৃষি বিভাগ থেকে আগেভাগেই পরামর্শ দেওয়া হয়েছিল যেন কাটা পাকা ধান মাঠে ফেলে না রেখে দ্রুত বাড়িতে তুলে নেওয়া হয়। সেই আগাম প্রস্তুতির কারণে ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে বলে জানান তিনি।

সব মিলিয়ে মৌসুমের শেষ সময়ে এসে আবহাওয়ার বৈরী আচরণ ও শ্রমিক সংকটে নওগাঁর কৃষকরা বিপাকে পড়েছেন। দ্রুত পানি নিষ্কাশন, ক্ষতিগ্রস্ত ধান দ্রুত শুকানো এবং কৃষি বিভাগের সার্বিক সহযোগিতার মাধ্যমে লোকসান কাটিয়ে ওঠার আশা করছেন সংশ্লিষ্ট চাষিরা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং
ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষাবৃত্তি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানাসহ কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং
মান্দায় সাড়ে ৫ হাজার কৃষককে বিনামূল্যে বীজ-সার বিতরণ
নওগাঁর মান্দায় রবি মৌসুমে সরিষার আবাদ বাড়াতে সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকদের এ সহায়তা দেওয়া হচ্ছে।
মান্দায় সাড়ে ৫ হাজার কৃষককে বিনামূল্যে বীজ-সার বিতরণ
মানিকগঞ্জে ১৫ সংগ্রামী নারীকে সম্মাননা
মানিকগঞ্জে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫জন সংগ্রামী নারীকে সম্মাননা দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মানিকগঞ্জে ১৫ সংগ্রামী নারীকে সম্মাননা
মহাবিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানী
মহাবিপন্ন প্রাণী শকুন রক্ষা ও তার বংশ বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সভা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সুন্দরবনের পশুর নদে একটি ভ্যাসেল জাহাজে এই সভার আয়োজন করে বাংলাদেশ বন বিভাগ।
মহাবিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানী
ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু  
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে পৌনে চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু  
আরও পড়ুন
মান্দায় সাড়ে ৫ হাজার কৃষককে বিনামূল্যে বীজ-সার বিতরণ
নিম্নমানের ধানবীজ রাস্তায় ফেলে শেরপুরের কৃষকদের প্রতিবাদ
কৃষকদের দুর্ভোগ কমাতে নলডাঙ্গা কৃষি বিভাগের অভিনব উদ্যোগ
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা