ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নাশকতার নেতৃত্ব দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ এএম
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিএম হারুন-অর-রশিদ পিনুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২২ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি), অকোটেক্স গ্রুপের চেয়ারম্যানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার বিএম হারুন-অর-রশিদ পিনু (৫২) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। তিনি রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কাশিয়ানী থানা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতা, যৌথ বাহিনীর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বস্থানীয় সংগঠক বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
কুয়াশা আর হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় জেঁকে বসতে শুরু করেছে শীত।
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রির ঘরে
কুয়াশার দেখা নেই, সকাল থেকেই ঝলমলে রোদ।
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রির ঘরে
স্ত্রীর মার খেয়ে দৌড়ে পালানো হলো না তারা মিয়ার
মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনার পর তারা মিয়া শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী খোদেজা বেগমকে আটক করেছে পুলিশ। 
স্ত্রীর মার খেয়ে দৌড়ে পালানো হলো না তারা মিয়ার
পার্লারে চাকরি দেওয়ার কথা বলে কিশোরীকে দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি, অতঃপর...
ভালো বেতনে বিউটি পার্লারে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সি এক কিশোরীকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে সেখান থেকে পালিয়ে এক দোকানে আশ্রয় নেওয়ার পর ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কহিনুর (৩৫) নামে এক পতিতা সর্দারনীকে আটক করা হয়েছে।
পার্লারে চাকরি দেওয়ার কথা বলে কিশোরীকে দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি, অতঃপর...
শুক্র ও শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শুক্র ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর) রাজশাহী ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ৫ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
শুক্র ও শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
আরও পড়ুন
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোভন গ্রেপ্তার
ঢাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৩
গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড