ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়াবহ আগুনে পুড়ল ৭ দোকানির স্বপ্ন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ এএম
ছবি: সংগৃহীত

খুলনার দাকোপে ভয়াবহ আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে বাজারের একটি বন্ধ ওষুধের দোকান থেকে প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। একপর্যায়ে দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠান। আগুনের তীব্রতা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার এলাকায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সাতটি দোকান পুড়ে ভস্মীভূত হয়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে মোটরসাইকেল গ্যারেজ, মুদি দোকান, চায়ের দোকান ও ওষুধের দোকান। এ ছাড়া আগুনে আশপাশের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ দিকে খবর পেয়ে দাকোপ ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে পোদ্দারগঞ্জ ফেরিঘাটে পৌঁছানোর পর নদী পারাপারের জন্য অপেক্ষা করতে হয় তাদের। এর মধ্যে চরে ফেরি আটকে যাওয়ায় ঘাটে ফেরি আসতে পারেনি। ফলে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের গাড়ির।

ফায়ার সার্ভিস খুলনার উপপরিচালক মাসুদ সরদার জানান, খবর পাওয়ার পর দাকোপ স্টেশন থেকে দুটি গাড়ি পোদ্দারগঞ্জ ফেরিঘাটে পৌঁছায়। সেখানে ফেরির জন্য অপেক্ষা করলেও চরে ফেরি আটকে যাওয়ায় নদী পার হওয়া সম্ভব হয়নি। পরে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পেয়ে গাড়িগুলো ফিরে যায়।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সাতটি দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও পরবর্তী করণীয় নির্ধারণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভাতের হোটেলে বসে ছিল জীবন, ওঁত পেতে ছিল ‘গোখরার বাচ্চা’
রাজবাড়ীর কালুখালীতে সাপের কামড়ে জীবন শেখ (১৪) নামে এক কিশোর আহত হয়েছে। পরে সাপটি মেরে আহত কিশোরকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা।
ভাতের হোটেলে বসে ছিল জীবন, ওঁত পেতে ছিল ‘গোখরার বাচ্চা’
খুলনায় শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩
বুধবার (২৫ নভেম্বর) সকালে নগরীর টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
খুলনায় শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
কুয়াশা আর হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় জেঁকে বসতে শুরু করেছে শীত।
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রির ঘরে
কুয়াশার দেখা নেই, সকাল থেকেই ঝলমলে রোদ।
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রির ঘরে
গোপালগঞ্জে নাশকতার নেতৃত্ব দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিএম হারুন-অর-রশিদ পিনুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোপালগঞ্জে নাশকতার নেতৃত্ব দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আরও পড়ুন
খুলনায় শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩
বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা