ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ 

স্টাফ রিপোর্টার(চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

চাঁদপুরে এক ক্ষুদ্র বই ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করে রাতভর আটকে রেখে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ সময় জোরপূর্বক ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান মামলার আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো. রেদওয়ানুল ইসলাম তানজিব (২৯) বাদী হয়ে চাঁদপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের মৃত মো. রফিকুল ইসলামের ছেলে রেদওয়ানুল ইসলাম তানজিব ঢাকার বাংলাবাজার থেকে বই সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন লাইব্রেরিতে পাইকারি দরে বিক্রি করেন। পাশাপাশি তিনি বাকিলা বাজারের ‘ইনসাফ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সমিতির ব্যাংক হিসাব রূপালী ব্যাংক লিমিটেডের হাজীগঞ্জ শাখায় পরিচালিত হয়।

এজাহারে বাদী অভিযোগ করেন, তার ব্যবসায়িক ও আর্থিক উন্নতি দেখে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়া হয়।

গত ১১ সেপ্টেম্বর হাজীগঞ্জ অলিপুর আব্দুর রশিদ মুন্সীর বাড়ির সামনে রেদাওয়ানুল ইসলামকে আসামীরা অস্ত্রের মুখে অপহরণ করে আটকে রাখা, ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং জোরপূর্বক ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শত্রুতার জেরে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ গরুর মৃত্যু একাধিক অসুস্থ
চাঁদপুরে শত্রুতার জেরে গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ায় পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও একাধিক গরু অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছেন খামারে মালিক আকবর গাজী। 
শত্রুতার জেরে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ গরুর মৃত্যু একাধিক অসুস্থ
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্য ও গুণগত মান উন্নয়নের লক্ষে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 
শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
‘ভারত থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালানো হচ্ছে’
ভারতে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে সন্ত্রাস ও নাশকতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দিচ্ছেন। বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও অগ্নিসংযোগ করা হচ্ছে।
‘ভারত থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালানো হচ্ছে’
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি
পঞ্চগড় সীমান্তে সকল ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। দিন-রাত সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বিশেষ ড্রোন ও বিশেষ যান অল-টেরেইন ভেহিকল (এটিভি)।
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি
আরও পড়ুন
শত্রুতার জেরে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ গরুর মৃত্যু একাধিক অসুস্থ
প্রকৃতির পাঠশালা উদ্বোধনে শিক্ষামন্ত্রী: ‘খেলাধুলার সুযোগ থেকে কেউ বাদ যাবে না’
চাঁদপুরে ‘ড. আ ন ম এহছানুল হক মিলন’ ও ‘মাহমুদা হক’ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ
চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ