ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ‘ড. আ ন ম এহছানুল হক মিলন’ ও ‘মাহমুদা হক’ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
ছবিঃ কচুয়ার তেতৈয়া গ্রামে ড. আনম এহসানুল হক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনে পরিদর্শন করেন বোর্ডের কর্মকর্তারা।

চাঁদপুরের কচুয়া উপজেলায় কারিগরি শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। উপজেলার তেতৈয়া গ্রামে ‘ড. আ ন ম এহছানুল হক মিলন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ ও কান্দিরপাড় গ্রামে অবস্থিত মাহমুদা হক কারিগরি স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিতে নিম্ন-মাধ্যমিক (ভোকেশনাল) ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম চালুর লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করা হয়েছে।

গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে জারি করা এক অফিস আদেশে এ পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়। আদেশে কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ অথবা তার প্রতিনিধি এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক (ভোকেশনাল) নুর উদ্দিন আহমদকে পরিদর্শনকারী কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার কান্দিরপাড় গ্রামে অবস্থিত মাহমুদা হক কারিগরি স্কুল অ্যান্ড কলেজ ও তেতৈয়া গ্রামে অবস্থিত ড. আ ন ম এহসানুল হক মিলন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনে পরিদর্শন করা হয়।

জানা যায়, কচুয়া উপজেলার দুটি প্রতিষ্ঠানটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপপরিদর্শক (ভোকেশনাল) নুর উদ্দিন আহমদ এবং পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক।

পরিদর্শনকালে তারা প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত জমি ও আশপাশের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উপযোগিতা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং কারিগরি শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এ সময় প্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হয়।

এ সময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন আহমেদ সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক কাজী জাকির হোসেন, ক্রিস্টাল ফার্মাসিউটিক্যাল অ্যান্ড এমকো ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলাম সরকার, সমাজসেবক আলী আশরাফ সরকার, মোঃ নূরুল ইসলাম আমিন, সাবেক ছাত্রনেতা ও শিক্ষানুরাগী মোঃ বশির উল্লাহ সরকার, ইউপি সদস্য মোঃ মানিক মিয়া, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন সরকার, শিক্ষানুরাগী মোঃ শাহ জালাল সরকার, সৌদি প্রবাসী মোঃ মিজান সরকার, উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান প্রধান, শিক্ষানুরাগী মোঃ ইকবাল মুন্সী, প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল সরকার, যুবনেতা জাহাঙ্গীর সিকদার, ছাত্রনেতা নাছির আমিন, মামুন সরকার ও সোহাগ সিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রতিষ্ঠানটি অনুমোদন পেয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারলে কচুয়া ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা নিজ এলাকায় কারিগরি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি হাতে-কলমে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাহ আমানত (রহ.) মাজার থেকে ককটেল উদ্ধার
চট্টগ্রাম নগরীর শাহ আমানত (রহ.) মাজার থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাজারের ভেতরে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে।
শাহ আমানত (রহ.) মাজার থেকে ককটেল উদ্ধার
সাবেক পৌর মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
সাবেক পৌর মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজ, সকালে বাঁশঝাড়ে মিলল কিশোরের মরদেহ
নওগাঁর মান্দায় সিয়াম হোসেন (১৭) নামের এক কিশোর চার্জারভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজ, সকালে বাঁশঝাড়ে মিলল কিশোরের মরদেহ
দুই স্ত্রীকে ৬ দিন তালাবদ্ধ করে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
পাবনার ঈশ্বরদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় দুই স্ত্রীকে ছয় দিন ধরে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে সুজন খাঁ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙে তাদের উদ্ধার করেছে পুলিশ। 
দুই স্ত্রীকে ৬ দিন তালাবদ্ধ করে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
খুলনা জেলায় ২৪ ঘণ্টায় ২৯ জন গ্রেপ্তার
খুলনা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ৬৩০টি যানবাহন তল্লাশি করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) খুলনা জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ঘটনা ঘটে। অভিযান চলাকালে জেলার বিভিন্ন স্থানে ৬৩০টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে নয়টি মামলা দায়ের এবং পাঁচটি যানবাহন আটক করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বজায় রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন। আরটিভি/টিআর
খুলনা জেলায় ২৪ ঘণ্টায় ২৯ জন গ্রেপ্তার
আরও পড়ুন
চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
শিক্ষকতার ৩৮ বছর: রাজকীয় বিদায় দিলেন জামাল উদ্দিনকে
জুয়ার টাকার জন্য নানিকে হত্যা করল স্কুলছাত্র
চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা