ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

কারাফটকে শেষবারের মতো ছেলের মুখ দেখলেন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী

শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য (১৫) মারা গেছে। প্যারোলে মুক্তি না মেলায় শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নিয়ে গিয়ে মাকে শেষবারের মতো ছেলের মুখ দেখানো হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে সে মারা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিস্বর্গের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে।

শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার বাসিন্দা। তার স্বামী শাহাদাত হোসেন নিপুন। তিনি ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপুন দুপুরে গণমাধ্যমকে জানান, দুপুর ১২টার দিকে কারাফটকে শারমিন সুলতানা তার মৃত সন্তানকে শেষবারের মতো দেখেছেন।

এর আগে, বেলা ১১টার দিকে শাহাদাৎ হোসেন জানান, কারা কর্তৃপক্ষ তাকে বলেছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়।

শারমিনের স্বামী জানান, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা-পুলিশ তাদের বাসায় অভিযান চালিয়ে তার স্ত্রীকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

তিনি বলেন, তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনই জন্মগতভাবে প্রতিবন্ধী। ছেলে তূর্য জন্মের পর থেকেই মায়ের ওপর নির্ভরশীল ছিল। খাওয়াদাওয়াসহ দৈনন্দিন সব কাজ মা নিজেই করতেন। স্ত্রী গ্রেপ্তার হওয়ার পর তূর্য মানসিকভাবে ভেঙে পড়ে। তার যথাযথ দেখাশোনা করার মতো কেউ ছিল না। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।

শাহাদাত হোসেন আরও অভিযোগ করেন, স্ত্রীকে আটকের আগে তার বিরুদ্ধে কোনও মামলা ছিল না। ষড়যন্ত্রের মাধ্যমে তাকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়ানো হয়েছে।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, তাদের প্রতিবন্ধী সন্তান মারা গেছে। মৃত সন্তানের লাশ শেষবারের মতো দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছিল। বিধিমোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভূঞাপুরে বিদেশি ভাষা শেখার সুযোগ পাচ্ছেন তরুণরা
ভাষার দক্ষতাই বড় যোগ্যতা। ভিনদেশী ভাষা শিখে ঘরে বসেই অনলাইনে কাজ করে ডলার আয় সম্ভব। শুধু তাই নয়, উচ্চ বেতনে বাইরের দেশে কাজের সুযোগও বেড়ে যায় কয়েকগুণ।
ভূঞাপুরে বিদেশি ভাষা শেখার সুযোগ পাচ্ছেন তরুণরা
ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী
রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি ব্যবস্থাপনার দীর্ঘদিনের জটিলতা, অনিয়ম ও হয়রানি দূর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর অটোমেশন পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী
মান্দায় আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু 
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রসাদপুর খাদ্যগুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
মান্দায় আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু 
রাতের আঁধারে জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল 
জামালপুরে পৃথক স্থানে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।
রাতের আঁধারে জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল 
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আরিফ গ্রেপ্তার
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার ডলু সেতুর পশ্চিম পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আরিফ গ্রেপ্তার
আরও পড়ুন
রাতের আঁধারে জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল 
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আরিফ গ্রেপ্তার
নতুন বেতন ঘোষণার পর কাজে ফিরলেন গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা
কালিয়াকৈরে বেতন বৃদ্ধির পর কাজে যোগ দিলেন পোশাক শ্রমিকরা