ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় শ্রমিকদের আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম
গাজীপুরে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় শ্রমিকদের আনন্দ মিছিল। ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা স্বাগত জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন পোশাকশ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শিল্পকারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি সাইনবোর্ড বাজার থেকে শুরু হয়ে সাইনবোর্ড বাজার প্রদক্ষিণ করে পুনরায় বোর্ডবাজারে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী ও মজুরি বোর্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অংশগ্রহণকারীরা।

এ সময় শ্রমিক নেতারা বলেন, একটি কুচক্রী মহল শ্রমিকদের বিভ্রান্ত করে শিল্পাঞ্চলে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধের মতো কর্মকাণ্ডে শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শিল্পের স্বার্থে এসব নৈরাজ্যকর কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে শ্রমিক-মালিকের সমন্বয়ে উৎপাদন সচল রেখে দেশের পোশাকশিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতাকর্মীরা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি হলেন আরটিভির শিপলু জামান  
টেলিভিশন সাংবাদিকতা চ্যালেঞ্জ মোকাবেলা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য টেলিভিশন সাংবাদিক ফোরামের  দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। 
ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি হলেন আরটিভির শিপলু জামান  
৮ গুলির ক্ষত নিয়ে সেই হাতি আবারও লোকালয়ে, ইটপাটকেল নিক্ষেপ
কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় পায়ে ৮টি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে প্রবেশ করেছে। 
৮ গুলির ক্ষত নিয়ে সেই হাতি আবারও লোকালয়ে, ইটপাটকেল নিক্ষেপ
ওসিকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার হুমকি, ‘থানা জ্বালিয়ে দেওয়া হবে’ 
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের আলটিমেটাম দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা। 
ওসিকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার হুমকি, ‘থানা জ্বালিয়ে দেওয়া হবে’ 
নিখোঁজের দুইদিন পর মেঘনায় ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহ
মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিএনপির দুই পক্ষের সংঘর্ষ চলাকালে মেঘনার শাখা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বিএনপি কর্মী আলমগীর দালালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
নিখোঁজের দুইদিন পর মেঘনায় ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহ
মায়ের গহনা ও জমি বন্ধক, বাবার স্বপ্ন বাঁচাতে ছেলের ১৭ বছরের সংগ্রাম
এই প্রতিষ্ঠান গড়ে তুলতে কম ত্যাগ স্বীকার করতে হয়নি একটি পরিবারকে। স্কুলঘর নির্মাণের অর্থ জোগাতে বন্ধক রাখতে হয়েছিল প্রতিষ্ঠাতার মায়ের গলার হার। বন্ধক রাখতে হয়েছিল কৃষিজমিও। বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে রাজধানীর সাংবাদিকতার সম্ভাবনাময় ক্যারিয়ার ছেড়ে গ্রামে ফিরে আসেন ছেলে মো. শিমুল বিল্লাল বাপ্পি। গত ১৭ বছর ধরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন বিনা বেতনে।
মায়ের গহনা ও জমি বন্ধক, বাবার স্বপ্ন বাঁচাতে ছেলের ১৭ বছরের সংগ্রাম
আরও পড়ুন
কারাফটকে শেষবারের মতো ছেলের মুখ দেখলেন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী
নতুন বেতন ঘোষণার পর কাজে ফিরলেন গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা
কালিয়াকৈরে বেতন বৃদ্ধির পর কাজে যোগ দিলেন পোশাক শ্রমিকরা
কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা