ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

আজীবনের জন্য বহিষ্কার বিএনপি নেতা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। মাদক ব্যবসা, মাদক সেবন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সান্তাহার পৌর বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ নভেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে সান্তাহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি হেলাল প্রামাণিককে ডেকে নিয়ে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এ সময় তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ছাড়া রাজিব খান রানার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে জড়িত থেকে দলের নাম ভাঙিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দিয়ে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিদারুল আলম জুয়েল ও মামুনুর রশীদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্তে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানার সামনে ককটেল নিক্ষেপ, পুলিশের অ্যাকশন
পাবনার বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। 
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানার সামনে ককটেল নিক্ষেপ, পুলিশের অ্যাকশন
বাগেরহাটের ৬৫ ইউনিয়নে নেই চেয়ারম্যান-প্রশাসক, ভোগান্তি চরমে
বাগেরহাটের ৭৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬৫টিতেই বর্তমানে নেই চেয়ারম্যান কিংবা প্রশাসক। ফলে নাগরিক সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
বাগেরহাটের ৬৫ ইউনিয়নে নেই চেয়ারম্যান-প্রশাসক, ভোগান্তি চরমে
‘ভয়াবহ পরিকল্পনা’ নিয়ে নারীর ঘরের বাইরে ওত পেতে ছিলেন তিনজন, অতঃপর...
বরিশালের মুলাদীতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘ভয়াবহ পরিকল্পনা’ নিয়ে নারীর ঘরের বাইরে ওত পেতে ছিলেন তিনজন, অতঃপর...
মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭
কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে যাত্রা করা ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 
মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭
সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ জন ধরা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় দলটির ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ জন ধরা
আরও পড়ুন
দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক: রিজভী
‘সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ আসতে পারবে, কিন্তু হাসিনা ও তার দোসরদের প্রবেশ করতে দেব না’
হঠাৎ সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ নয়াপল্টনে আয়োজনের সিদ্ধান্ত বিএনপির 
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী