ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক: রিজভী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী। ছবি: সংগৃহীত

দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, কোনো বেআইনি বা সন্ত্রাসী সংগঠনের কথা বলে লকডাউনের প্রশ্ন তোলা অত্যন্ত দুঃখজনক।

সন্ত্রাসীদের কোনো কার্যক্রমকে আমরা রাজনৈতিক কর্মসূচি বলে মনে করি না।

রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পরাজিত একটি শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, পেট্রল নিক্ষেপ, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

কিন্তু বেআইনি অস্ত্র নিয়ে যারা বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে এবং মানুষের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যাংকে আগুন দিচ্ছে, তাদের আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর ও সক্রিয় হতে হবে। তাদের এই নিষ্ক্রিয়তা নিয়ে আজ সবার মনে প্রশ্ন উঠেছে।

সতর্ক করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর না থাকলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ নয়াপল্টনে আয়োজনের সিদ্ধান্ত বিএনপির 
রোববার (২৯ নভেম্বর) সকালে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
হঠাৎ সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ নয়াপল্টনে আয়োজনের সিদ্ধান্ত বিএনপির 
রাশেদ খাঁন / ‘সন্তানের মৃত্যুতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী শারমিনের প্যারোলে মুক্তির আবেদন করেনি তার পরিবার’
সন্তানের মৃত্যুতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য তার পরিবার আবেদন করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।   শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন তিনি। আরটিভির পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো— যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। শারমিন সুলতানার গ্রেপ্তারের পরে যখন জানা যায় যে, তার একটি প্রতিবন্ধী সন্তান আছে, তখন সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেকেই তার জামিনে মুক্তির দাবি করে লেখালেখি করেছিল। তবে আওয়ামীলীগের অরাজকতা সৃষ্টির কারণে পরবর্তীতে বিষয়টি আর সামনে আসেনি।  আজকে ছেলেটির মৃত্যুর পরে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেককে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যাচ্ছে। আমিও ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে ব্যথিত। তুর্যের মৃত্যুর পরে তার মা শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়েও অনেককে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করতে দেখেছি। যে কারণে বিষয়টি নিয়ে আমি গাজীপুরের ডিসির সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, 'শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন কিংবা ফোন কল তারা পাননি।  ডিসি আমাকে আরও বললেন, তার স্বামী বা পরিবারের কেউ মৃত্যুর বিষয়টি অবহিত করে প্যারোলে মুক্তি আবেদনও করেনি।' বরং পরিবারের পক্ষ থেকে লাশ কারাফটকে নেওয়ার পর  সিনিয়র জেলারও বিষয়টি ডিসিকে অবহিত করেন নি। সিনিয়র জেলার অবশ্য কোনো আসামিকে তার পরিবারের কারও লাশ দেখানোর আইনগত এখতিয়ার রাখেন।  তবে, প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ ছিলো না। কেবলমাত্র গণমাধ্যমে খবর আসার পরে বিষয়টি সম্পর্কে সকলে জানতে পারেন। তূর্যের পরিবার যদি শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তির আবেদন করতো, সেক্ষেত্রে মুক্তি না দিলে সরকারকে বিষয়টি নিয়ে দায়ী করতে পারতেন।  এই সরকার যেখানে গোপালগঞ্জের মতো জায়গায় দমন-পীড়ন না চালিয়ে ধৈর্যের সহিত পরিস্থিতি মোকাবিলা করছে, সেখানে  সন্তানের মৃত্যুতে একজন মাকে প্যারোলে মুক্তি দিবে না, এটাতো কোনভাবেই হতে পারে না। সরকার মানবাধিকারের প্রতিও অত্যন্ত শ্রদ্ধাশীল। তূর্যের পরিবার যদি প্যারোলে মুক্তির জন্য ডিসিকে অবহিত করতো, তাহলে হয়তো এই হৃদয়বিদারক ঘটনার অবতারণা হতো না। আরটিভি/এসআর
‘সন্তানের মৃত্যুতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী শারমিনের প্যারোলে মুক্তির আবেদন করেনি তার পরিবার’
পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র হত্যাকারী ও হত্যার রাজনীতিতে জড়িত পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও তাদের নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি। তিনি বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীকে হত্যা ও রক্তপাতের মাধ্যমে দেশকে অস্থিতিশীল হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে অভিযোগ করে রিজভী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির পেছনে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধনের বিষয়টি উঠে আসছে। আন্তর্জাতিক গণমাধ্যম এ বিষয়ে প্রচার করছে। তিনি বলেন, দেশের গণমাধ্যমে আগুন ও সহিংসতার ঘটনাগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করা হলেও বর্তমান সরকার গণতন্ত্র, মানবাধিকার ও শান্তিপূর্ণ উপায়ে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় যে সহনশীলতা দেখাচ্ছে, তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না। তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমে থাকা কিছু ব্যক্তি সরকারের ভালো কাজ এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের রপ্তানি অন্য দেশে চলে যাচ্ছে বলে প্রচারকে বিভ্রান্তিকর আখ্যায়িত করে রুহুল কবির রিজভী বলেন, এসব তথ্যের উৎস ও সত্যতা যাচাই করা প্রয়োজন। তিনি বলেন, সরকার দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছে এবং তাদের ন্যায্য পাওনা ও নিম্নতম মজুরির বিষয়ে কথা বলেছে। অথচ বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সব উঠে যাচ্ছে, এ ধরনের প্রচারণা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার। বিএনপির মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানান তিনি। রিজভী বলেন, আগামী ১ ডিসেম্বর বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ শুরু হবে। দলের নেতাকর্মীদের দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। মাগরিবের আগেই সমাবেশ শেষ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর এসব কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এটি মহাসমাবেশ নয়, উদ্বোধনী সমাবেশ। তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে হাজার বছরের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে। এই মহিমান্বিত বিজয় আজও জাতিকে গর্বিত করে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত হতে উদ্বুদ্ধ করে। বিজয় দিবস আগামী বছরগুলোতেও জাতিকে অনুপ্রাণিত করবে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বিজয় দিবস স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতির মধ্যে শক্তিশালী অঙ্গীকার তৈরি করবে। আরটিভি/এসআর
পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী
সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তার বাসায় এ ঘটনা ঘটে। বোমা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন। তিনি জানান, ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এর আগে গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেয়ার ঘটনা ঘটে। এক সপ্তাহের ব্যবধানে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় গুরুত্বপূর্ণ দুই রাজনৈতিক ব্যক্তির বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। আরটিভি/এসআর
সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের এক নেতা ধরা
পটুয়াখালীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের এক নেতা ধরা
আরও পড়ুন
আজীবনের জন্য বহিষ্কার বিএনপি নেতা
‘সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ আসতে পারবে, কিন্তু হাসিনা ও তার দোসরদের প্রবেশ করতে দেব না’
হঠাৎ সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ নয়াপল্টনে আয়োজনের সিদ্ধান্ত বিএনপির 
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী