ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে রেললাইন কেটে নাশকতার চেষ্টা

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম
ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা। ছবি: আরটিভি

জামালপুরে রেল লাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোররাতে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একদল দুর্বৃত্ত রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে লাইন ক্ষতিগ্রস্ত করে। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত রেললাইন মেরামত করেন। ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন উপলক্ষে এ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চেয়েছিল। তবে সেটি সফল হয়নি।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের
পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাড. মোহসীন আলী প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ
শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে বেগমগঞ্জের রমজানবিবি এলাকায় মাদরাসার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী শরীফুল ইসলাম।
১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ
সিগারেটের আগুনে বসতঘর পুড়ে ছাই
‎শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ফুটওভার ব্রিজের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সিগারেটের আগুনে বসতঘর পুড়ে ছাই
জামালপুরে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী দিঘলাকোনা এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।
জামালপুরে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ
আরও পড়ুন
জামালপুরে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
রাতের আঁধারে জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল 
জামালপুরে সোনা ব্যবসায়ী অমৃত দাশকে হত্যা