ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

পোড়া মার্কেটে বহুতল ভবন করতে চায় ডিএনসিসি, ব্যবসায়ীরা চান পুনর্বাসন

রাফিয়া চৌধুরী

প্রকাশ : ৩০ মার্চ ২০১৯, ০৮:৪০ পিএম
রাজধানীর গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেট সংলগ্ন শনিবার সকালে পুড়ে যাওয়া কাঁচাবাজার; ছবি: আরটিভি অনলাইন

রাজধানীর গুলশান ১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেট সংলগ্ন কাঁচাবাজার এখন আগুনে পোড়া ধ্বংসস্তূপ। ধ্বংসস্তূপের দৃশ্য দেখে নিস্তব্ধ হয়ে গেছেন কাঁচাবাজারের ব্যবসায়ীরা। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বহু ব্যবসায়ীর স্বপ্ন। জীবন চলার চাকাটা যেন পুড়ে গেছে লেলিহান আগুনে।

তবু এই মার্কেটের ব্যবসায়ীরা মার্কেটকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে চান। অপরদিকে ডিএনসিসি ও মার্কেট কর্তৃপক্ষ এখানে নতুন করে বহুতল ভবন করতে চান। যদিও বেশিরভাগ ব্যবসায়ী ডিএনসিসি ও মার্কেট কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিতে নারাজ। তারা এই মার্কেটেই দ্রুত পুনর্বাসন চান। সরেজমিনে ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

গুলশান চিকেন কর্নারের (দোকান নম্বর ৬৯) মালিক জাকির হোসেন মিয়াজি আরটিভি অনলাইনকে বলেন, ‘আমার দোকান থেকে বিভিন্ন রেস্টুরেন্টে চিকেন মাসরুম সাপ্লাই দিতাম। ২০১৭ সালের আগুনে আমি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তখনও কোনও ক্ষতিপূরণ পাইনি। এবার দশ থেকে পনেরো লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন মার্কেট কর্তৃপক্ষ ও মেয়র মহোদয় যদি মার্কেট নতুন করে বানাতে চায়, সেটা অবশ্যই আমাদের জন্য ভালো। কিন্তু পাকা মার্কেট তৈরি করতে যে সময় লাগবে, এই সময় আমরা কী করবো? আমাদের জীবন কিভাবে চালাবো।’

আগুন নেভানোর পর বাজার ঘুরে দেখছে ফায়ার সার্ভিসকর্মীরা; ছবি: আরটিভি অনলাইন

‘আমাদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। তার থেকেও জরুরি আমাদের পুনর্বাসন। কারণ আমাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠার একমাত্র উপায় এই ব্যবসা। সামনে রমজান মাস। রমজান মাসে আমাদের অনেক ব্যবসা হয়। এই সময় আমরা কিছু টাকা পয়সা ইনকাম করি। এছাড়া এই মার্কেটটি আন্তর্জাতিকভাবে বেশ পরিচিত।’

আগুন লাগা নিয়ে ওই ব্যবসায়ী আরও বলেন, ‘উঁচু ভবনেওতো আগুন লাগতে পারে। তাই মার্কেটে আমাদের দ্রুত বসতে দেওয়ার ব্যবস্থা করলে সেটাই আমাদের জন্য বেশি লাভজনক হবে।’

তারই কথার সঙ্গে সুর মিলিয়ে মিজান চিকেন হাউজের (দোকান নম্বর ১৩৯) মালিক মিজানুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, ‘এর আগেও মার্কেটে আগুন লেগে আমি সর্বস্বান্ত হয়েছি। তখনও কোনও ক্ষতিপূরণ পাইনি। এবারও ক্ষতিপূরণ পাওয়ার আশা করছি না। কিন্তু মার্কেটে আমরা দ্রুত বসতে চাই। এর আগের মেয়র আমাদের দ্রুত তাবু দিয়ে বসানোর ব্যবস্থা করেছিলেন। পরে আমরা মালিক সমিতির সাথে মিলে এই টিনশেড ছাউনির ব্যবস্থা করেছি। নিজেদের টাকায় এই টিনশেড ছাউনি দিয়ে ব্যবসা শুরু করছিলাম। আমরা অল্প পুঁজি নিয়ে হলেও ব্যবসা শুরু করতে চাই। আগেরবার আগুনে পুড়ে তিন কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। এবার আগুনে আমার ছয়টি দোকান পুড়ে গেছে। দুটি দোকান ফুড আইটেমের আর চারটি ক্রোকারিজের।’

কাঁচাবাজার ঘুরে দেখা যায়, এ মার্কেটটি এখন ধ্বংসস্তূপ। সবদিকে শুধু পুড়ে যাওয়া পণ্যের ছাই। কোনও কিছুই অবশিষ্ট নেই দোকানের। আবার কোনও দোকানের সামনে পড়ে আছে আলু, পেঁয়াজ। পুড়েছে ফ্রিজে থাকা মাছ, মুরগিও। কেউ সর্বস্ব হারিয়ে নির্বাক হয়ে দোকানের সামনে বসে আছেন। আর কেউ শুধু বিলাপ করছেন।

মো. রিপন নামের এক ব্যবসায়ী জানান, এ দোকানই ছিল তার সব সম্বল। পাইকারি মশলা বাজারজাত করতেন তিনি। সারা দেশের ব্যবসায়ীদের কাছে পাইকারি পণ্য বিক্রি করতেন। অনেক ব্যবসায়ীর কাছে বড় অংকের টাকা পাওনা রয়েছে। কিন্তু সব হিসেবের খাতা পুড়ে ছাই। দোকানে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জিয়া জেনারেল স্টোরের মালিক ইমন বলেন, ‘আমার দোকানে সব বিদেশি চকলেট পুড়ে গেছে। বাদাম পেস্তা ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন বাদাম ছিল। দোকানে থাকা প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আর ক্যাশে ছিল দুই লাখ টাকার মতো। সব পুড়ে গেছে।’

একাধিক ব্যবসায়ী জানান, দুই বছর আগে আগুনে সর্বস্ব হারিয়ে নতুন করে স্বপ্ন দেখেছিলেন তারা। নানা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে স্বপ্নের পসরা সাজিয়েছিলেন। সেই স্বপ্ন আবার পুড়ে ছাই হয়ে গেছে।

ডিএনসিসি মার্কেট সংলগ্ন কাঁচাবাজারের আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস; ছবি: আরটিভি অনলাইন

দেখা গেছে, গুলশান থানার পক্ষ থেকে একটি সেল খোলা হয়েছে। যেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা করা হচ্ছে।

এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আরটিভি অনলাইনকে বলেন, গুলশান কাঁচাবাজারে ২১২টি দোকান পুড়ে গেছে। গুলশান শপিং সেন্টারের তিনতলায়ও আগুন লেগেছে। সেখানে সাত থেকে আটটি দোকান পুড়েছে। প্রায় ৮৫ জন দোকান মালিক তাদের ক্ষতির হিসেব দিয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসেব পাওয়া গেছে।

আজ শনিবার অগ্নিদগ্ধ মার্কেট পরিদর্শনের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ডিএনসিসি মার্কেট যেকোনও মূল্যে ভেঙে ওই জায়গায় আন্তর্জাতিকমানের শপিংমল গড়ে তোলা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির এই মার্কেটটি নিয়ে মামলার জটিলতা আছে। এ কারণে এখানে স্থায়ী মার্কেট করা যাচ্ছে না। আমরা দ্রুত মামলা নিষ্পত্তি করে স্থায়ী মার্কেটের দিকে যাব। যেখানে অগ্নি নির্বাপণের যাবতীয় ব্যবস্থা থাকবে।

আরসি/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাঈল ও সম্পাদক জাহির
হবিগঞ্জ প্রেসক্লাবের ১৬ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. ইসমাঈল হোসেন (স্বদেশ বার্তা) সভাপতি ও সায়েদুজ্জামান জাহির (আরটিভি) সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের আজীবন সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহির নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল মঈন টিপু (দৈনিক করতোয়া), যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ (নিউজ ২৪ টিভি), কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী (ইসলামি টিভি), দপ্তর ও প্রকাশনা সম্পাদক এসএম সুরুজ আলী (এশিয়ান টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন (জিটিভি)। আর কার্যনির্বাহী  সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল (ইত্তেফাক), মোহাম্মদ নাহিজ (বাংলাভিশন), মো. ফজলুর রহমান (দৈনিক জনতার এক্সপ্রেস), শোয়েব চৌধুরী (দেশ রূপান্তর), গোলাম মোস্তফা রফিক  (দৈনিক হবিগঞ্জ সমাচার), রাশেদ আহমদ খান (মানবজমিন), আলমগীর খান (বিটিভি), হারুনুর রশিদ চৌধুরী (এনটিভি), সৈয়দ এখলাছুর রহমান খান (যুগান্তর)। এর আগে প্রেসক্লাবের বিদায়ী কমিটির সভাপতি হারনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, মোহাম্মদ শাবান মিয়া প্রমুখ। এজে
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাঈল ও সম্পাদক জাহির
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক নির্মলেন্দু
ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ইমতিয়াজ হাসান রুবেল সভাপতি  এবং নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। বিকেল তিনটা থেকে ভোট গণনা শুরু হয়। নির্বাচনে ৯১ জন সদস্যের মধ্যে ৮৪জন সদস্য ভোট দেন। দুই বছর মেয়াদী নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ ফয়েজ আহমেদ, আমিনুর রহমান ও জুবায়ের জাকির। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন শেখ মনির হোসেন, অর্থ সম্পাদক হয়েছেন জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সঞ্জিব দাস, দপ্তর সম্পাদক হয়েছেন বি কে সিকদার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হয়েছেন মাহবুব হোসেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস এম মনিরুজ্জামান, রুহুল আমিন, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, বিজয় পোদ্দার ও এম এ আজিজ। এজে
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক নির্মলেন্দু
দেশের উন্নয়নের সঙ্গে ইনস্যুরেন্স সেক্টরও এগিয়ে যাচ্ছে: মোরশেদ আলম (ভিডিও)
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে ইনসুরেন্স সেক্টরও তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ফয়স লেকে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের বৃহত্তর চট্টগ্রামের কর্মী সম্মেলন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।   এ সময় আলহাজ মোরশেদ আলম বলেন, ইনসুরেন্স ব্যবসার ভবিষ্যৎ আছে। সরকার বীমা খাত নিয়ে কাজ করে যাচ্ছে। ন্যাশনাল লাইফ সরকারকে বিরাট অংকের ট্যাক্স দিয়ে থাকে। ন্যাশনাল লাইফে ২০ হাজারের মতো লোক কাজ করে। অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম. এ. নাসের বলেন,  ন্যাশনাল লাইফ ধীরে ধীরে বড় হচ্ছে। সাড়ে সাতশ কোটি টাকার বীমা দাবীর টাকা পরিশোধ করেছে। এ সময় ন্যাশনাল লাইফের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।   অনুষ্ঠানে আলহাজ মোরশেদ আলমের সহধর্মিণী বিলকিস নাহার উপস্থিত ছিলেন। এ ছাড়াও কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক নাদের খান, ইঞ্জিনিয়ার আলী আহমদসহ কোম্পানির উধ্বর্তন কর্মকর্তারা। এজে/ এমকে
দেশের উন্নয়নের সঙ্গে ইনস্যুরেন্স সেক্টরও এগিয়ে যাচ্ছে: মোরশেদ আলম (ভিডিও)
নিটিং ব্যবসায়ীদের প্রতি মাসে ৮০০ কোটি টাকা লোকসান হচ্ছে
সময়মতো বায়াররা ক্রয়কৃত নিটিং পণ্যের মূল্য পরিশোধ না করায় নারায়ণগঞ্জে নিটিং ব্যবসায় মাসে ৮০০ কোটি টাকা লোকসান গুনছেন ব্যবসায়ীরা। এতে এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের ভবনে বার্ষিক প্রতিবেদন সভায় ব্যবসায়ীদের বক্তব্যে এ তথ্য উঠে এসেছে। এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য না থাকায় কোনও কোনও ব্যবসায়ী কম মজুরিতে ওয়ার্ক অর্ডার নিচ্ছেন। যে মজুরিতে তারা অর্ডার নিচ্ছেন ওই মজুরিতে তাদের লাভ তো দূরের কথা প্রায় ৩ থেকে ৪ টাকা লোকসান গুনতে হয়। ফলে গত ছয় মাসে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত নিটিং কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার বলেন, নিটিং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য নেই। ফলে কেউ কেউ গোপনে কম মজুরিতে কাজের অর্ডার নিচ্ছেন। ফলে মাসে প্রায় ৮০০ কোটি টাকা নিটিং ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। তিনি আরও বলেন, নিটিং ব্যবসায়ীদের মন্দা কাটিয়ে উঠতে নিটিং মূল্য নির্ধারণে ৭৮ সদস্য উপকমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার ও রকিবুল হাসান রাকিব, পরিচালক আবু বক্কর সিদ্দিক, নিজাম মুন্সি, নির্মল চন্দ্র রায়সহ আরও অনেকে। এজে
নিটিং ব্যবসায়ীদের প্রতি মাসে ৮০০ কোটি টাকা লোকসান হচ্ছে
কথা বলুন আপনার ওসির সঙ্গে
‘কথা বলুন আপনার ওসির সঙ্গে। আপনার যে কোনও সমস্যা নির্ভয়ে বলুন।’ জনসম্মুখে এমনই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন। সোমবার (৩০ ডিসেম্বর) দত্তপাড়া ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসার সামনে ও চন্দ্রগঞ্জ বাজারে ‘কথা বলুন আপনার ওসির সাথে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাজারে আগত জনসাধারণের মধ্যে অনেকে সরাসরি ওসির কাছে তাদের সমস্যা তুলে ধরেন। ওসি জসীম উদ্দীন তাদের সমস্যা লিখে নেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, তাদের থানা এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, যৌন হয়রানি, মাদক এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন। এজে
কথা বলুন আপনার ওসির সঙ্গে
আরও পড়ুন
দুই সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি’র নির্দেশনা
কাজে যাওয়া হলো না গোলাপের
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
ভারতে ঘন কুয়াশার কারণে গাড়ি খালে, নিহত ৬