
ঢাকার ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে কুরবানির মাংস বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান।
উপজেলা পরিষদের চেয়ারম্যানের অর্থায়নে আজ মঙ্গলবার সকালে পৌরসভার মোকামটোলা সৈয়দ শাহ মাজার ও মসজিদ প্রাঙ্গণে একটি গরু জবাই করা হয়। পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে গরিব, হতদরিদ্র ও রিকশাচালকদের মাঝে মাংস বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মোহাদ্দেস হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা যুবলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর আরিফুর রহমান ও কাউন্সিলর আমজাদ হোসেন, যুবলীগ নেতা আবদুল আলিম, বাবু খান, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান।
জেবি




