
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে চেতনায় নজরুল ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন ও নজরুল ইন্সটিটিউট কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন।
পরে নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে আলোচনা সভা, চিত্রাঙ্কন, আবৃত্তি, নজরুলসঙ্গীত ও নজরুলের জীবন ও কর্মের উপর কুইজ প্রতিযোগিতা হয়।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর। পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
পি




