
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার তরা এলাকায় দুর্গাপূজার কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রী মারা গেছে। নিহতরা হলেন- গণেশ সন্ন্যাসী (৬৫) ও স্ত্রী কল্পনা সন্ন্যাসী (৫৫)। তাদের বাড়ি শিবালয় উপজেলার নতুনপাড়ায়।
যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তারা নিহত হয়েছে এবং ২৫ যাত্রী আহত হয়েছে।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ এবং মানিকগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে আরিচা যাচ্ছিল স্বপ্ন পরিবহনের একটি বাস। বিকেল সাড়ে পাঁচটার দিকে তরা এলাকায় বিপরীতগামী একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ২ জন নিহত ও ২৫ যাত্রী আহত হয়।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান বলেন, নিহতরা স্বামী-স্ত্রী। তাদের বাড়ি শিবালয় উপজেলার নতুনপাড়ায়। মানিকগঞ্জ থেকে দুর্গাপূজার কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পি




