
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর মোহনায় অভিযান চালিয়ে প্রায় ১১ মণ মা ইলিশ জব্দ করেছে পুলিশ। এ সময় ইলিশ নিয়ে আসা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ফতুল্লা পুলিশ এ অভিযান চালায়। অভিযানে ২২ কার্টুনে ভর্তি ১১ মণ মা ইলিশ জব্দ করা হয়।
এ সময় মুন্সিগঞ্জের লৌহজং থানার সামুর বাড়ি এলাকার মৃত যমর উদ্দিন ঢালীর ছেলে লিটন ঢালীকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী এ ইলিশ ধরে বিক্রি করছিল। গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ফতুল্লা এলাকা থেকে ১১ মণ মা ইলিশ জব্দ এবং একজনকে আটক করে। আইনগত ব্যবস্থা নেওয়ার পর মাছগুলোকে অসহায় মানুষ ও এতিমখানাতে বিতরণ করা হয়।
জেবি




