
নারায়ণগঞ্জে নির্মাণাধীন চারতলা আবাসিক ভবন ধসের ঘটনায় ৪৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র ওয়াজিদের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) শহরের বাবুরাইল এলাকায় দুপুর ২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওয়াজিদ স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান, ধসে পড়া ভবনের একটি দেয়ালের নিচে শিশুটি চাপা পড়েছিল।
গেল রোববার (৩ নভেম্বর) বিকেলে নগরীর মুন্সীবাড়ি এলাকার এইচএম ম্যানশন ভবনটি ধসে পড়ে। সে সময় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। তখন থেকেই শিশু ওয়াজিদ নিখোঁজ ছিল।
এসএস




