ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (৩১ অক্টোবর) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আনন্দযাত্রা রূপ নিল ট্র্যাজেডিতে, বাবা-মেয়ের সঙ্গে প্রাণ গেল পোষা বিড়ালেরও
আনন্দযাত্রা রূপ নিল ট্র্যাজেডিতে, বাবা-মেয়ের সঙ্গে প্রাণ গেল পোষা বিড়ালেরও
বাস চালাচ্ছিলেন সুপারভাইজার, পেছনের আসনে ঘুমাচ্ছিলেন চালক-সহকারী
নাটোরে সড়ক দুর্ঘটনা / বাস চালাচ্ছিলেন সুপারভাইজার, পেছনের আসনে ঘুমাচ্ছিলেন চালক-সহকারী
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 
অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করাই রুবেলের শখ
অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করাই রুবেলের শখ
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
টানা ১১ ঘণ্টা যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ শনিবার (৩ অক্টোবর)। নাটোর গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক এলাকা, নগর, গোপালপুর, চান্দাই ও দুয়াড়ি ইউনিয়নের আংশিক এলাকার গ্রাহকেরা বিদ্যুৎবিহীন থাকবেন। নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এসব এলাকার বাসিন্দা ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। এ ছাড়া কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।   আরটিভি/এসকে
ঘর থেকে ভেসে আসছিল মেয়েশিশুর কান্না, দরজা খুলেই দৌড় রফিকুলের
নাটোরের বড়াইগ্রামে আট বছর বয়সী এক কন্যাশিশুকে কেক খাওয়ানোর প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার রফিকুল ইসলাম বড়াইগ্রাম পৌরসভার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় রফিকুল তার নয় বছরের ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন। মঙ্গলবার দুপুরে রফিকুল তার ছেলেকে দিয়ে পাশের বাড়ির ওই শিশুটিকে কেক কিনে দেওয়ার কথা বলে ডেকে আনেন। পরে ছেলেকে টাকা দিয়ে দোকানে পাঠিয়ে শিশুটিকে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটির কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে রফিকুল পালিয়ে যান। খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আরটিভি/এসএস
আরও