পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরে পানিতে ডুবে রিদম ফকির (৮) ও রিফাত শেখ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রিদম ফকির পাপরাইল গ্রামের বাবুল ফকিরের ছেলে। অন্যদিকে, রিফাত শেখের বাবার বাড়ি বরিশালের পিরোজপুর হলেও মায়ের সঙ্গে সে মামাবাড়ি পাপরাইল গ্রামে বেড়াতে গিয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির আঙিনায় একসঙ্গে খেলা করছিল রিদম ও রিফাত। এ সময় পরিবারের লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে বাড়ির পাশে থাকা একটি পুকুরে পড়ে যায় তারা। দুপুর হলে বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে