
বগুড়ায় ছাত্রীকে ধর্ষণ ও তার মাসহ মাথা ন্যাড়া করার ঘটনায় করা মামলায় প্রধান আসামি তুফান সরকারের স্ত্রী আশাসহ ৫ সহযোগীকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যাম সুন্দর রায় আসামিদের এ রিমান্ড মঞ্জুর করেন।
ছাত্রী ধর্ষণের ঘটনায় তুফানের স্ত্রীর বোন ও কাউন্সিলর মার্জিয়া আক্তার রুমকির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি প্রভাব খাটিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছেন।
এদিকে ধর্ষণের এ ঘটনায় তুফানের স্ত্রী আশা, শাশুড়ি রুমি ও শ্বশুর জাহিদুলসহ বাকি ৬ আসামিকে ২ দিন করে রিমান্ড দেন।
আসামিরা হলেন- সদ্য বহিষ্কৃত শ্রমিকলীগ নেতা তুফান সরকারের স্ত্রী আশা বেগম (২০), তার বড় বোন কাউন্সিলর রুমকি (২৫), তার মা রুমা বেগম (৪৫), শহিদুল ইসলামের ছেলে ও তুফানের গাড়িচালক জিতু (২৩), আব্দুল বাছেদের ছেলে ও তুফানের সহযোগী মুন্না (২৫)।
এর আগে গেলো রোববার সন্ধ্যায় ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি কাউন্সিলর মারজিয়া হাসান রুমকিকে পাবনা শহর থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এরপর ডিবির আরেকটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তুফান সরকারের স্ত্রী আশাসহ ৩ জনকে।
মারজিয়া হাসান রুমকি বগুড়া পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর। তিনি ধর্ষণ মামলার প্রধান আসামি শ্রমিকলীগ নেতা তুফান সরকারের স্ত্রীর বড় বোন।
এইচটি/সি




