ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশেই আছেন চুমুকাণ্ডে থাপ্পড় মারা সেই রুমি, চেয়েছেন আগাম জামিন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম
শাহজালাল রুমি। ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার কথা জানালেও প্রকৃতপক্ষে দেশেই রয়েছেন টঙ্গীতে মাদরাসায় যৌন নিপীড়নের শিকার সেই শিশুর বাবা শাহজালাল রুমি। উল্টো তার বিরুদ্ধে দায়ের হওয়া মারধর, হত্যাচেষ্টা ও ১৭ লাখ টাকা চুরির মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তার আইনজীবী এইচ. এম রুহুল আমীন মোল্লা (হাসান) এই তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবীর তথ্য অনুযায়ী, আইনি সহায়তার জন্য সোমবার রাতে শাহজালাল রুমি তার চেম্বারে দীর্ঘক্ষণ অবস্থান করেন। টঙ্গী পশ্চিম থানায় তার বিরুদ্ধে দায়ের করা মামলায় আইনি সুরক্ষার জন্য ইতোমধ্যে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়েছে। তবে এখনও শুনানির দিন ধার্য হয়নি।

এর আগে, সোমবার রাতে সাংবাদিকদের কাছে রুমি দাবি করেছিলেন যে, ‘আমি এই দেশে আর নেই। এগুলো নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’ মূলত পাল্টা মামলার পর থেকেই তিনি কিছুটা আড়ালে চলে যান।

২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ‘ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায়’ সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এই জঘন্য ঘটনার খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন শিশুটির বাবা শাহজালাল রুমি। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র আলোড়ন ও ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন। কিন্তু এর পরপরই মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি পাল্টা মামলা করা হয়। যেখানে ভুক্তভোগী শিশুর বাবা রুমির বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার মতো গুরুতর অভিযোগ এনে আসামি করা হয়। এই পাল্টা মামলা দায়েরের পরই দেশজুড়ে নতুন করে আলোচনার জন্ম দেয় বিষয়টি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর সূত্রাপুরে এলাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামের এক কর্মচারী আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কাজ করেন। রোববার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত জাহাঙ্গীর ইসলাম বরিশাল জেলার আব্দুল আজিজ আকন্দের ছেলে। তিনি পুরান ঢাকার লালবাগ সমাজকল্যাণ গলির ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। জানা গেছে, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন দুষ্কৃতকারী কলেজের সামনে ককটেল ছুড়ে মারে। এতে জাহাঙ্গীর ইসলাম আহত হন। জাহাঙ্গীর ইসলামকে হাসপাতালে নেওয়া আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সূত্রাপুর থানা এলাকার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি চোখে ও মাথায় আঘাত পেয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর মাথায় ও চোখে আঘাত পেয়েছেন, তাকে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন্স) সুমন চন্দ্র নাথ বলেন, ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। আরটিভি/টিআর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ
ঢাকার মালিবাগে আবুজর গিফারী কলেজসংলগ্ন সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। যদিও এতে কেউ আহত হননি। এ বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে পাশের সরকারি অফিসার্স কোয়ার্টার থেকে কলেজ মাঠে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে সেগুলো কলেজ মাঠের এক পাশে বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে স্কচটেপের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ‎ ‎তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা যায়নি। আরটিভি/টিআর
মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ
ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না সোমবার
ঢাকার ধামরাইয়ে গ্যাস পাইপলাইনের মেরামত ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না সোমবার
উত্তরখানে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার পর এবার উত্তরখানে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত ৩টা ১০ মিনিটের দিকে উত্তরখানের কাঁচকুড়া বেপারী পাড়া এলাকার সড়কে এ ঘটনা ঘটে।  জানা গেছে, ভোর ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) কে এইচ এম এরশাদ। তিনি বলেন, রাতে বাসটি রাস্তার ওপর পার্কিং করা ছিল। বাসে কোনো লোক ছিল না। শেষ রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন দিয়েছে, এ ব্যাপারে এখনো জানা যায়নি। আমরা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা নেব। আরটিভি/এসআর
উত্তরখানে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-২ নম্বর থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাপিয়া সুলতানাকে আটক করা হয়। তিনি ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। পাশাপাশি ঢাকায় বিভিন্ন সময়ে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আরও বলেন, পাপিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে নিজের ফেসবুক আইডিতে ‘সকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাব’ বলে স্ট্যাটাস দিয়েছিলেন পাপিয়া। আরটিভি/এসআর
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার
আরও পড়ুন
তেল মালিশ করাতে ছাত্রকে সিঁড়ির নিচে নিয়ে যেতেন মাদরাসাশিক্ষক, অতঃপর...
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, অতঃপর... 
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
৫০ টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করেছিলেন মাদরাসাশিক্ষক